Showing posts with label আল্লাহ ও রাসুল সাঃ. Show all posts
Showing posts with label আল্লাহ ও রাসুল সাঃ. Show all posts

Tuesday, May 1, 2018

আল্লাহর ভালবাসা

আল্লাহর ভালবাসা আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, নবী ﷺ বলেন, ‘‘এক ব্যক্তি অন্য কোন গ্রামে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বের হল। আল্লাহ তা‘আলা তার রাস্তায় এক ফিরিশ্তাকে বসিয়ে দিলেন, তিনি তার অপেক্ষা করতে থাকলেন। যখন সে তাঁর কাছে পৌঁছল, তখন তিনি তাকে বললেন, ‘তুমি কোথায় যাচ্ছ?’ সে বলল, ‘এ লোকালয়ে আমার এক ভাই আছে, আমি তার কাছে যাচ্ছি।’ ফিরিশ্তা জিজ্ঞেস করলেন, ‘তোমার প্রতি কি তার কোন অনুগ্রহ রয়েছে, যার বিনিময় দেওয়ার জন্য তুমি যাচ্ছ?’ সে বলল, ‘না,

Saturday, March 31, 2018

রাসূল (সা:) এর ছায়া ছিল কি? কুরআন ও হাদীসের আলোকে পর্যালোচনা

রাসূল (সা:) এর ছায়া ছিল কি? কুরআন ও হাদীসের আলোকে পর্যালোচনা
===================================
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ছায়া ছিল না বলে যে কথাটি আপনি বা আপনারা শুনেছেন তা সত্য নয়। বরং এ সংক্রান্ত যেসব বর্ণনা পাওয়া যায় তার সবই জাল এবং পরিত্যাজ্য। শায়খ ইবনে উসাইমিন রহ. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ছায়া ছিল না বলে যেসব কথা বলা হয় তার সবই মিথ্যা এবং বানোয়াট। আলকাউলুল মুফীদ ১/৬৮।
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে দেখুন, মারকাযুদ্দাওয়া আলইসলামিয়া এর শিক্ষাসচিব, হাদীস শাস্ত্রের প্রাণপুরুষ শায়খ আব্দুল মালেক দা.বা. এর নির্দেশনায় রচিত প্রচলিত জাল হাদীস (প্রথম প্রকাশনা) ১৮৮।
তাছাড়াও রাসূল (ছাঃ) এর ছায়া ছিল না মর্মে যে বক্তব্য দেয়া হয়, তা বিশুদ্ধ নয়। এ ব্যাপারে বর্ণিত হাদীছও ছহীহ নয়। বরং জাল ও ভিত্তিহীন।
রাসূল (ছাঃ) আমাদের মতই রক্ত মাংসের মানুষ ছিলেন। তারও ছায়া ছিল। ছায়া ছিল না বলাটা রাসূল (ছাঃ) এর জীবনী ও সাহাবাদের বক্তব্য সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক।
রাসূল সাঃ এর ছায়া না থাকা সংক্রান্ত একটি জাল বর্ণনা
ﺍﺧﺮﺝ ﺍﻟﺤﺎﻛﻢ ﺍﻟﺘﺮﻣﺬﻯ ﻣﻦ ﻃﺮﻳﻖ ﻋﺒﺪ ﺑﻦ ﻗﻴﺲ ﺍﻟﺰﻋﻔﺮﺍﻧﻰ ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻤﻠﻚ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺍﻟﻮﻟﻴﺪ ﻋﻦ ﺫﻛﺮﺍﻥ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟﻢ ﻳﻜﻦ ﻳﺮﻯ ﻟﻪ ﻇﻞ ﻓﻰ ﺷﻤﺲ ﻭﻻ ﻗﻤﺮ، ﺫﻛﺮﻩ ﺍﻟﺴﻴﻮﻃﻰ ﻓﻰ “ ﺍﻟﺨﺼﺎﺋﻞ ﺍﻟﻜﺒﺮﻯ – 1/122 )
অনুবাদ-যাকওয়ান থেকে বর্ণিত। তিনি বলেন-সূর্য ও চাঁদের আলোতে রাসূল সাঃ এর ছায়া দেখা যেতো না। {আল খাসায়েলুল কুবরা-১/১২২}
জবাব:
এ বর্ণনাটি জাল ও ভিত্তিহীন। কেননা, প্রথমত তার সূত্রে রয়েছে আব্দুর রহমান বিন কাইস যাফরানী, যার সম্পর্কে মুহাদ্দিসীনদের কঠোর মন্তব্য রয়েছে।
বিজ্ঞ রিজাল শাস্ত্রবীদ আব্দুর রহমান বিন মাহদী এবং ইমাম আবু যরআ রহঃ তাকে মিথ্যুক বলেছেন।
আবু আলী সালেহ ইবনে মুহাম্মদ রহঃ বলেন-
ﻛﻠﻦ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻗﻴﺲ ﺍﻟﺰﻋﻔﺮﺍﻧﻰ ﻳﻀﻊ ﺍﻟﺤﺪﻳﺚ
তথা আব্দুর রহমান বিন কাইস যাফরানী হাদীস জাল করতো।
এছাড়াও তার সম্পর্কে ইমাম আহমাদ বিন হাম্বল রহঃ, ইমাম বুখারী রহঃ, ইমাম মুসলিম রহঃ, ইমাম নাসায়ী রহঃ প্রমূখ প্রখ্যাত ইমামদের কঠোর উক্তি রয়েছে। [দ্রষ্টব্য- তারীখে বাগদাদ-১০/২৫১-২৫২, মীযানুল ই’তিদাল-২/৫৮৩, তাহযীবুত তাহযীব-৬/২৫৮]
এছাড়া সত্যিই যদি রাসূল (ছাঃ) এর ছায়া না হতো, তাহলে এটি অতি আশ্চর্যজনক বিষয় হওয়ায় অনেক ছহীহ হাদীছ থাকার কথা। অথচ এমন কোন হাদীছ নেই।
তাছাড়া রাসূল (ছাঃ) এর ছায়া আছে মর্মে একাধিক ছহীহ হাদীছ রয়েছে। তাই ছায়া নেই বলাটা অজ্ঞতাসূলভ মন্তব্য ছাড়া কিছু নয়।
রাসূর (ছাঃ) এর ছায়া ছিল মর্মে ছহীহ হাদীছ-
আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রাসূল এক সফরে ছিলেন। সাথে ছিলেন সাফিয়্যাহ ও যায়নব। সাফিয়্যাহ নিজের উট হারিয়ে ফেলেন। যয়নব (রাঃ) এর কাছে ছিল অতিরিক্ত উট। তাই নবী (সাঃ) যয়নবকে বলেনঃ সাফিয়্যার উট নিখোঁজ হয়ে গেছে, যদি তুমি তাকে তোমার একটি উট দিয়ে সাহায্য করতে তো ভাল হত! উত্তরে যয়নব বলেনঃ হুঁ! আমি ঐ ইহুদির মেয়েকে উট দেব! (অর্থাৎ তিনি দিতে অস্বীকার করেন এবং সাফিয়্যাহ (রাঃ) কে ইহুদী সন্তান বলে কটূক্তি করেন। কারণ তিনি ইসলাম গ্রহণের পূর্বে ইহুদী ছিলেন।) এ কটূক্তির কারণে নবী (সাঃ) যয়নবের সাথে মেলামেশা বন্দ করে দেন। জিলহজ্জ এবং মুর্হারম দুই কিংবা তিন মাস ধরে তার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত থাকেন। যয়নব (রাঃ) বলেন, আমি নিরাশ হয়ে পড়ি এমনকি শয়নের খাটও সরিয়ে নেই। এমনি এক সময় দিনের শেষার্ধে, নিজেকে রাসূল (সাঃ) এর ছায়ার মধ্যে পাই। তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন। [মুসনাদে আহমদ, ৬/১৬৪-১৮২, আত্ ত্বাবাকাত আল্ কুবরা, ৮/১০০)
হিজরতের লম্বা হাদীসে বর্ণিত, রাবী বলেন: .. .. .. নবী (সাঃ) বানু আমর বিন আউফ গোত্রে রবীউল আউয়াল মাসের সোমবারে অবতরণ করেন। আবু বকর লোকেদের অভ্যর্থনার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকেন। আর নবী (সাঃ) চুপ-চাপ বসে থাকেন। ইতোপূর্বে আনসারদের মধ্যে যারা নবী (সাঃ) কে দেখেনি তারা আবু বকর কে সালাম করতে থাকে (ভুলবশতঃ নবী মনে করে) তারপর যখন আল্লাহর রাসূলের উপর রোদ পড়ে, তখন আবু বকর এসে নিজের চাদর দিয়ে তাঁকে ছায়া করে দেন। এ কারণে মানুষেরা নবী (সাঃ)-কে চিনতে পারে। [বুখারী, কিতাবু মানাকিবিল আনসার, বাবু হিজরাতিন্নাবী.. হাদীস নং ৩৯০৬]
জাবির বিন আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা আল্লাহর রাসূলের সংগী হয়ে নাজদে লড়াই করি। রাস্তার মাঝে নবী (সাঃ) এর “কায়লূলার” (দুপুর বিশ্রামের) প্রয়োজন হয়। জায়গাটিতে ছিল বহু কাঁটাওয়ালা গাছ। তিনি (সাঃ) একটি গাছের নিচে যান এবং সেই গাছের ছায়ার নিচে বিশ্রাম করেন। আর তরবারিটি ডালে টেঙ্গে রাখেন। [বুখারী, কিতাবুল মাগাযী, বাবু গাযওয়াতি বানিল মুস্তালিক হাদীস নং ৪১৩৯]
এবার দেখা যাক তাঁর ছায়া মুবারক ছিল কিনা? বিশ্বনবী (সাঃ) নিজেই নিজের ছায়া দেখেছিলেন বলে প্রমাণিত। এ হাদিস তার দলিল–
.
ﻋﻦ ﺍﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﺭﺽ ﻗﺎﻝ ﺑﻴﻨﻤﺎ ﺻﻠﻌﻢ ﻳﺼﻠﻲ ﺫﺍﺕ ﻟﻴﻠﺔ ﺻﻠﻮﺓ ﺍﺫ ﻣﺪ ﻳﺪﻩ ﺛﻢ ﺍﺧﺮﻫﺎ ﻓﻘﻠﻨﺎ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺭﺃﻳﻨﺎﻙ ﺻﻨﻌﺖ ﻓﻲ ﻫﺬﻩ ﺍﻟﺼﻠﻮﺓ ﺷﻴﺌﺎ ﻟﻢ ﺗﻜﻦ ﺗﺼﻨﻊ ﻓﻴﻤﺎ ﻗﺒﻠﻪ ﻗﺎﻝ ﺍﺟﻞ ﺍﻧﻪ ﻋﺮﺿﺖ ﻋﻠﻲ ﺍﻟﺠﻨﺔ ﻓﺮﺃﻳﺖ ﻓﻴﻬﺎ ﺩﺍﻟﻴﺔ ﻗﻄﻮﻓﻬﺎ ﺩﺍﻧﺒﺔ ﻓﺎﺭﺩﺕ ﺍﻥ ﺍﺗﻨﺎﻭﻝ ﻣﻨﻬﺎ ﺷﻴﺌﺎ ﻧﺎﻭﺣﻲ ﺍﻟﻲ ﺍﻥ ﺍﺳﺘﺄﺧﺮ ﻓﺎﺳﺘﺄﺧﺮﺕ ﻋﺮﺿﺖ ﻋﻠﻲ ﺍﻟﻨﺎﺭ ﺑﻴﻨﻲ ﻭ ﺑﻴﻨﻜﻢ ﺣﺘﻲ ﺭﺃﻳﺖ ﻇﻠﻲ ﻭ ﻇﻠﻜﻢ ﻓﻴﻬﺎ . ﺍﻟﺤﺪﻳﺚ ﺭﻭﺍﻩ ﺍﻟﺤﺎﻛﻢ ﻓﻲ ﻣﺴﺘﺪﺭﻛﻪ ﻭ ﻗﺎﻝ ﻫﺬﺍ ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ ﺍﻻﺳﻨﺎﺩ ﻭ ﻟﻢ ﻳﺨﺮﺟﺎﻩ
.
অর্থ, হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন কোনো এক রাতে রাসূল (সাঃ) নামায পড়াচ্ছিলেন। তিনি সহসা সামনের দিকে হাত বাড়ান এরপর তা আবার পেছনের দিকে টেনে নেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল (সাঃ), এ নামাযে আপনাকে এমন কাজ করতে দেখেছি যা ইতিপূর্ব কখনো করেননি।
.
তিনি ইরশাদ করেন, হ্যাঁ। আমার কাছে জান্নাত উপস্থিত করা হয়েছিল। তাতে বিশাল বৃক্ষরাজি দেখতে পেলাম যেগুলোর ছড়া ঝুঁকানো ছিল। তা থেকে কিছু নিতে চাইলে আমার প্রতি প্রত্যাদেশ হল আপনি পেছনে সরে দাঁড়ান। আমি সরে দাঁড়ালাম। তারপর আমার নিকট জাহান্নাম উপস্থিত করা হল, যার আলোতে আমি আমার এবং তোমাদের (সাহাবিদের) ছায়া পর্যন্ত দেখেছি।” (দলিল : মুসতাদরিকে হাকেম-৫/৬৪৮, সহিহ ইবনে খোজাইমাহ-২/৫০)।
ইমামুল আয়িম্মাহ আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খোজায়মাহ আস-সালামী আন-নিসাপুরী আশ-শাফেয়ী (রহ) [জন্ম-মৃত্যু ২২৩-৩১১ হিজরী] তিনি তদ্বীয় সহীহ ইবনে খোজায়মাহ কিতাবে হযরত আনাস বিন মালেক (রা) হতে সুস্পষ্ট অর্থবোধক একটি হাদিস বর্ণনা করেছেন। উক্ত হাদিস দ্বারাও প্রমাণিত হয়েছে যে, আল্লাহপাকের হাবীব রাসূলেপাক (সা) -এর ছায়া মুবারক ছিল। হাদিসের ভাষ্য : …. ( ﺣﺘﻰ ﺭﺃﻳﺖ ﻇﻠﻲ ﻭﻇﻠﻜﻢ ) “আমি আমার এবং তোমাদের (ঘটনাস্থলে উপস্থিত সাহাবীদের) ছায়া দেখেছি।”
কে যেন পাল্টা প্রশ্ন করেছিল যে, জাহান্নামের প্রতিচ্ছবি যখন পেশ করা হয় তখন তো তার সামনে জাহান্নামের আগুনের আলোকরশ্মি ছড়িয়ে পড়েছিল। যেজন্য তখন নবী ও তাঁর সাহাবিদের ছায়া পেছন দিকেই সরে গিয়েছিল। আর তাই প্রশ্ন জাগা স্বাভাবিক যে, নবীজি (সাঃ) নামাযরত অবস্থায় সম্মুখ থেকে পেছনে ছায়া দেখেছিলেন কীভাবে ?
সহজ উত্তর :
রাসূল (সাঃ) নামাযরত অবস্থায় সম্মুখ থেকে পেছনে দেখারও ক্ষমতা রাখেন, ইহা তাঁর অন্যতম মুজিজা বা আলৌকিক বিষয় । এর পক্ষে সুস্পষ্ট দলিল-
১-
ﺍﻧﻲ ﺍﺭﻱ ﻣﺎ ﻻ ﺗﺮﻭﻥ ﻭ ﺍﺳﻤﻊ ﻣﺎ ﻻ ﺗﺴﻤﻌﻮﻥ . ﻣﺸﻜﻮﺓ
٤٥٧ .
.
অনুবাদ: নিশ্চয় আমি যা দেখি তোমরা তা দেখনা। আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাওনা । (সূত্র—মেশকাত-৪৫৭)।
২-
ﻭﺍﻟﻠﻪ ﺍﻧﻲ ﻻﺭﻱ ﻣﻦ ﺧﻠﻔﻲ ﻛﻤﺎ ﺍﺭﻱ ﻣﻦ ﺑﻴﻦ ﻳﺪﻱ . ﻣﺸﻜﻮﺓ ٧٧ .
.
অনুবাদ: আল্লাহর শপথ নিশ্চয় আমি পেছনেও তেমন দেখতে পাই, যেমনি ভাবে আশে পাশে দেখতে পাই। (সূত্র—মেশকাত-৭৭)।
যাইহোক, এ হাদিসটি যদি সত্য হয় তাহলে রাসূলেপাকের (সাঃ) ছায়া মুবারক ছিল, একথাও সত্য। আর তাঁর ছায়া থাকা যদি মিথ্যা হয়, তাহলে রাসূল (সাঃ) কি জন্য এমন কথা বললেন; আগে তার জবাব দিন!
পরিশেষে বলা যায়, রাসূলের (সাঃ) ছায়া মুবারক থাকা সত্তেও তা মাঝে মধ্যে মাটিতে না পড়াই হল তাঁর জন্য অন্যতম মুজিজা বা আলৌকিক বিষয়। কিন্তু যদি বলা হয় যে, তাঁর ছায়াই ছিলনা, তাহলে এমতাবস্থায় তাঁর ছায়া মাটিতে না পড়াটাই স্বাভাবিক। যার ফলে তখন সেটি মাটিতে না পড়াকে কেউ অলৌকিক বিষয় মনে করবে না।
রাসূর (সাঃ) এর ছায়া ছিল মর্মে আরো সহীহ হাদীস:
ﻭﻳﺌﺴﺖ ﻣﻨﻪ ﻓﻠﻤﺎ ﻛﺎﻥ ﺷﻬﺮ ﺭﺑﻴﻊ ﺍﻷﻭﻝ ﺩﺧﻞ ﻋﻠﻴﻬﺎ ﻓﺮﺃﺕ ﻇﻠﻪ ﻓﻘﺎﻟﺖ ﺇﻥ ﻫﺬﺍ ﻟﻈﻞ ﺭﺟﻞ ﻭﻣﺎ ﻳﺪﺧﻞ ﻋﻠﻲ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻤﻦ ﻫﺬﺍ ﻓﺪﺧﻞ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ
.
অনুবাদ : এমনকি হযরত যায়নব (রাঃ) রাসূল (সাঃ) এর আগমন থেকে নিরাশ হয়ে গেলেন। রবীউল আওয়ালে তার নিকট যান। ঘরে প্রবেশের প্রক্কালে যয়নব (রাঃ) তাঁর ছায়া দেখতে পান এবং বলেন, এতো কোন পুরুষ মানুষের ছায়া বলে মনে হয়। তিনি তো আমার কাছে আসেন না। তাহলে এ ব্যক্তি কে? ইত্যবসরে রাসূল (সাঃ) প্রবেশ করেন। {মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬৮৬৬}।
কতিপয় লোক এটা প্রচার করছে যে, রাসূল (সাঃ)-এর কোন ছায়া ছিল না। এর সমর্থনে দলিলও দিয়ে থাকে। জবাবে বলা হয় যে, রাসূল (সাঃ)-এর ছায়া ছিল না মর্মে যে দলিল দেয়া হয়, তা বিশুদ্ধ নয়। এ ব্যাপারে বর্ণিত হাদীসও সহীহ নয়। বরং জাল ও ভিত্তিহীন।
রাসূল (সাঃ) একজন সর্বশ্রেষ্ঠ মহামানব হওয়া সত্ত্বেও আমাদের মতই রক্ত মাংসের মানুষ ছিলেন। উনারও ঘাম হতো, ছায়াও ছিল। ছায়া ছিলনা বলাটা রাসূল (সাঃ)-এর জীবনী ও সাহাবাদের বক্তব্য সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। রাসূল (সাঃ)-এর ছায়া না থাকার পক্ষে রেওয়ায়েতটি নিম্নরূপ :
.
ﺍﺧﺮﺝ ﺍﻟﺤﺎﻛﻢ ﺍﻟﺘﺮﻣﺬﻯ ﻣﻦ ﻃﺮﻳﻖ ﻋﺒﺪ ﺑﻦ ﻗﻴﺲ ﺍﻟﺰﻋﻔﺮﺍﻧﻰ ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻤﻠﻚ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺍﻟﻮﻟﻴﺪ ﻋﻦ ﺫﻛﺮﺍﻥ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟﻢ ﻳﻜﻦ ﻳﺮﻯ ﻟﻪ ﻇﻞ ﻓﻰ ﺷﻤﺲ ﻭﻻ ﻗﻤﺮ، ﺫﻛﺮﻩ ﺍﻟﺴﻴﻮﻃﻰ ﻓﻰ “ ﺍﻟﺨﺼﺎﺋﻞ ﺍﻟﻜﺒﺮﻯ - 1/122 )
.
অনুবাদ: তাবেয়ী যাকওয়ান থেকে বর্ণিত। তিনি বলেন- সূর্য ও চাঁদের আলোতে রাসূল (সাঃ)-এর ছায়া দেখা যেতো না। {আল খাসায়েসুল কুবরা-১/১২২}
যাকওয়ান নামক রাবীর উক্ত মন্তব্যের দাঁতভাঙা জবাব :
উল্লিখিত রেওয়ায়েত খানা আমারও জানা আছে। সেটির গ্রহনযোগ্যতা যাচাইবাচাই করে যা পেলাম তার সারকথা হল-
১- রেওয়ায়েতটির বিশুদ্ধ কোনো সনদ নেই। বিদ্যমান সনদের রাবীগুলো (বর্ণনাকারী) সমালোচিত এবং এর সূত্র মুরসাল।
২- এখানে রেওয়ায়েতটি সুস্পষ্টভাবে ছায়াকে অস্বীকার করছে না, বরং “চন্দ্র আর সূর্যের আলোতে দেখা যেত না”— এতটুকুই বুঝাচ্ছে। আমাদের বক্তব্যও পরিস্কার যে, কখনো কখনো উনার ছায়া মুবারক দেখা না যাওয়াই উনার মুজিযা স্বরূপ ছিল। মূলত ছায়া দেখা না যাওয়ার অর্থ কিন্তু ছায়া না থাকা বুঝায় না। যেমন, জ্বীন আর ফেরেশতাদের দেখা যায়না, তাই বলে কি তারা নেই?
৩- আসল কথা হল, বর্ণনাটি জাল ও ভিত্তিহীন। কেননা, প্রথমত তার সূত্রে রয়েছে আব্দুর রহমান বিন কাইস যাফরানী, যার সম্পর্কে মুহাদ্দিসীনদের কঠোর মন্তব্য রয়েছে।
বিজ্ঞ রিজাল শাস্ত্রবীদ আব্দুর রহমান বিন মাহদী এবং ইমাম আবু জুরআ (রহঃ) তাকে মিথ্যুক বলেছেন।
প্রখ্যাত মুহাদ্দিস আবু আলী সালেহ ইবনে মুহাম্মদ (রহঃ) বলেন-
ﻛﺎﻥ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻗﻴﺲ ﺍﻟﺰﻋﻔﺮﺍﻧﻰ ﻳﻀﻊ ﺍﻟﺤﺪﻳﺚ
.
তথা আব্দুর রহমান বিন কাইস যাফরানী হাদীস জাল করত।
এছাড়াও তার সম্পর্কে ইমাম আহমাদ বিন হাম্বল (রহঃ), ইমাম বুখারী (রহঃ), ইমাম মুসলিম (রহঃ), ইমাম নাসায়ী (রহঃ) প্রমূখ প্রখ্যাত ইমামদের কঠোর উক্তি রয়েছে। [দ্রষ্টব্য- তারীখে বাগদাদ-১০/ ২৫১-২৫২, মীযানুল ই’তিদাল-২/৫৮৩, তাহযীবুত তাহযীব-৬/২৫৮]
এছাড়া সত্যিই যদি রাসূল (সাঃ) এর ছায়া না হতো, তাহলে এটি অতি আশ্চর্যজনক বিষয় হওয়ায় অনেক সহীহ হাদীস থাকার কথা। অথচ এমন কোন হাদীস নেই। তাছাড়া রাসূল (সাঃ) এর ছায়া আছে মর্মে একাধিক সহীহ হাদীস বিদ্যমান রয়েছে। তাই ছায়া নেই বলাটা অজ্ঞতাসূলভ মন্তব্য ছাড়া কিছু নয়।
৪- যদি সহীহ ধরাও হয় তথাপি সেটি কয়েকটি কারণে বাতিল। কারণ রেওয়ায়েতটি মুরসাল এবং অস্পষ্ট। আর আমাদের প্রদত্ত হাদিসটি মর্মের দিক থেকে সুস্পষ্ট এবং মারফূ ও মুত্তাসিল। অথচ যাকওয়ান হতে বর্ণিত রেওয়ায়েতটি না নবীজির বক্তব্য, না বিশুদ্ধ সনদেপ্রাপ্ত কোনো সাহাবীর বক্তব্য ; কোনোটিই নয়। বরং সেটি একটি মুরসাল রেওয়ায়েত। যা কখনো মারফূ হাদিসের উপর প্রাধান্য পেতে পারেনা।
উপসংহার
অনলাইনের কল্যাণে বিদয়াতি রেজভিদের তাবৎ অসার আকিদা বিশ্বাস ধীরে ধীরে মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। এতকাল এসব সত্য কথাগুলো যাদের জানা ছিলনা, তারাও আজ অবলীলায় জানতে পেরে রেজভী আকিদা হতে ত্বওবাহ পড়ছেন? আল্লাহ তা’আলা আমাদের সঠিক পথের হিদায়ত দিন, আমীন।

Wednesday, February 7, 2018

মানুষ কিভাবে মানুষের রব হয়ে যায়?

মানুষ কিভাবে মানুষের রব হয়ে যায়?


ইমাম ইবনে কাইয়্যিম (রহঃ) অনুবাদঃ ইউসুফইয়াসীন Printমানুষ কিভাবে মানুষের রব হয়ে যায়যে শিরোনাম দিয়ে আমি লেখাটি শুরু করেছি, তাশুনে হয়তো আপনি আশ্চর্য হচ্ছেন। আসলেইতো! মানুষ আবার মানুষের ‘রব’ হয় কি করে? আমরাতো জানি ‘রব’ একমাত্র আল্লাহ তা’আয়ালা। অথচ তিনিনিজেই বলেছেন -“তারা তাদের সণ্যাসী ও ধর্মযাজক (পীর,নেতৃস্থানীয় লোকদেরকে) আল্লাহরপরিবর্তে ‘রব’ বানিয়ে নিয়েছে—–।” (সূরা তওবা ৯:৩১)অন্য আয়াতে আল্লাহ তা’আয়ালা তাঁর নবীকেদাওয়াতী পদ্ধতি শিক্ষা দিতে গিয়েও বলেছেন -“বলো (হে নবী), ‘হে আহলে কিতাবরা! এসোএমন একটি কথার ওপর আমরা একমত হই,

Sunday, February 4, 2018

নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চরিত্র ও গুণাবলিঃ

নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চরিত্র ও গুণাবলিঃ

নবীজির চারিত্রিক গুণাবলি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুন্দর আকৃতিবিশিষ্ট, সৌরভে সুবাসিত, গঠনে মধ্যম, দেহে সবল, মস্তক ছিল বড়,দাড়ি ছিল ঘন, হস্ত ও পদ-দ্বয় ছিল মাংসল,উভয় কাঁধ ছিল বড়, চেহারায় ছিল রক্তিম ছাপ, নেত্র দ্বয় ছিল কালো, চুল ছিল সরল, গণ্ড দ্বয় কোমল। চলার সময় ঝুঁকে চলতেন,
মনে হত যেন উঁচু স্থান হতে নিচুতে অবতরণ করছেন। যদি কোন দিকে ফিরতেন, পূর্ণ ফিরতেন। মুখমণ্ডলের
ঘাম সুঘ্রাণের কারণে মনে হত সিক্ত তাজা মুক্তো। তার উভয় কাঁধের মাঝখানে নবুয়তের মোহর ছিল্তঅর্থাৎ
সুন্দর চুল ঘেরা গোশতের একটি বাড়তি অংশ।

নবীজীর চরিত্র: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুমহান, পূর্ণ ও শ্রেষ্ঠতর চরিত্রে সুসজ্জিত,
সবদিকে অতুলনীয়। মহান আল্লাহ বলেন :

Thursday, February 1, 2018

আপনি কি রাসুলুল্লাহ সঃ কে চেনেন? রাসুলুল্লাহ সঃ এর বৈশিষ্ট্য ও মর্যাদা সম্পর্কে জানতে চাই?



রাসুলুল্লাহ সঃ দেখতে কেমন ছিলেন ? কিভাবে হাটতেন ? কথা কিভাবে বলতেন ? সংক্ষেপে জেনে নিন রাসুলুল্লাহ সঃ এর জীবনী।। রাসুলুল্লাহ সঃ এর বৈশিষ্ট্য ও মর্যাদা সম্পর্কে জানতে চাই? তিনি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও তাদের নেতা।রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “আমার পালনকর্তার নিকট আদম-সন্তানদের
মধ্যে আমিই সর্বাধিক সম্মানিত,এতে অহংকারের কিছু নেই। (তিরমিযী) তিনি নবী-রাসূলদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “কিয়ামতের দিন আমিই হব নবীগণের ইমাম (নেতা), তাঁদের মুখপত্র এবং তাঁদের সুপারিশ কারী, এতে কোন অহংকার নেই। (বুখারী ও
মুসলিম)
তিনি সর্বপ্রথম পুনরুত্থিত হবেন। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

Monday, January 29, 2018

শাফায়াত বা সুপারিশ কে করতে পারবে?

শাফায়াত বা সুপারিশ কে করতে পারবে?


শাফায়াৎ বা সুপারিশ বিষয়েঃ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
১) কিয়ামাত বা হাসরের দিনে কারো সুপারিশ গৃহীত হবে না (সুরাহ বাকারাহ ২: ৪৮, ১২৩, ২৫৪, সুরাহ আন’আম ৬: ৫১, ৭০, সুরাহ রূম ৩০: ১৩, সুরাহ ইউনুস ১০: ১৮, সুরাহ সিজদাহ ৩২: ৪)
২) তবে,

রহমানের বান্দাদের গুণাবলী

রহমানের বান্দাদের গুণাবলী

 
﴿ وَعِبَادُ ٱلرَّحۡمَٰنِ ٱلَّذِينَ يَمۡشُونَ عَلَى ٱلۡأَرۡضِ هَوۡنٗا وَإِذَا خَاطَبَهُمُ ٱلۡجَٰهِلُونَ قَالُواْ سَلَٰمٗا ٦٣ وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمۡ سُجَّدٗا وَقِيَٰمٗا ٦٤ وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَنَّمَۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ٦٥ إِنَّهَا سَآءَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا ٦٦ وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُواْ لَمۡ يُسۡرِفُواْ وَلَمۡ يَقۡتُرُواْ وَكَانَ بَيۡنَ ذَٰلِكَ قَوَامٗا ٦٧ وَٱلَّذِينَ لَا يَدۡعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقۡتُلُونَ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّ وَلَا يَزۡنُونَۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ يَلۡقَ أَثَامٗا ٦٨ يُضَٰعَفۡ لَهُ ٱلۡعَذَابُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَيَخۡلُدۡ فِيهِۦ مُهَانًا ٦٩ إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلٗا صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّ‍َٔاتِهِمۡ حَسَنَٰتٖۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ٧٠ وَمَن تَابَ وَعَمِلَ صَٰلِحٗا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابٗا ٧١ وَٱلَّذِينَ لَا يَشۡهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّواْ بِٱللَّغۡوِ مَرُّواْ كِرَامٗا ٧٢ وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِ‍َٔايَٰتِ رَبِّهِمۡ لَمۡ يَخِرُّواْ عَلَيۡهَا صُمّٗا وَعُمۡيَانٗا ٧٣ وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا ٧٤ أُوْلَٰٓئِكَ يُجۡزَوۡنَ ٱلۡغُرۡفَةَ بِمَا صَبَرُواْ وَيُلَقَّوۡنَ فِيهَا تَحِيَّةٗ وَسَلَٰمًا ٧٥ خَٰلِدِينَ فِيهَاۚ حَسُنَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا ٧٦ قُلۡ مَا يَعۡبَؤُاْ بِكُمۡ رَبِّي لَوۡلَا دُعَآؤُكُمۡۖ فَقَدۡ كَذَّبۡتُمۡ فَسَوۡفَ يَكُونُ لِزَامَۢا ٧٧ ﴾ [الفرقان: ٦٢،  ٧٦]
অর্থ:- রাহমান-এর বান্দা তারাই যারা জমীনের উপর বিনয়ী হয়ে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলে তারা বলে ‘সালাম’। এবং যারা রাত কাটায় তাদের রবের উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দাঁড়িয়ে। এবং যারা বলে হে আমাদের রব- পালনকর্তা! আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তিকে সরিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিরবচ্ছিন্ন। বসবাস ও আবাসস্থল হিসেবে এটি কতইনা নিকৃষ্ট! এবং তারা যখন খরচ করে তখন অপচয় করে না, কৃপণতাও করে না বরং এতদুভয়ের মাঝামাঝি ভারসাম্যপূর্ণ এবং

Sunday, January 28, 2018

মুমিনদের জন্যে আল্লাহর পক্ষ হতে ২৫টি প্রতিশ্রুতি

মুমিনদের জন্যে আল্লাহর পক্ষ হতে ২৫টি প্রতিশ্রুতি

আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালার বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের দিকে লক্ষ্য রেখে আমাদের মনে অবশ্যই এই ধারণা জন্মানো উচিত যে, যখন আল্লাহ্‌ কোন প্রতিশ্রুতি প্রদান করেন তখন তিনি তা পূরণ করেই থাকেন, আর প্রতিশ্রুতি পূরণ করাই আল্লাহ্‌র সুন্নাহ।
“আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ প্রতিশ্রুতির খেলাফ করেন না।” [সূরা ঝুমার ২০]
এবং আরেকটি আয়াতে তিনি বলছেন,
“সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা যথার্থ। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়”। [লুকমান ৯ ]
কাজেই যখন কাউকে দেখা যায় যে সে দাবী করছে তার জীবনে আল্লাহ্‌র দেয়া ওয়াদা কার্যকর হয়নি, কিংবা

প্রশ্নঃ- (১৯) মানুষ এবং জিন সৃষ্টির উদেশ্য কি?

প্রশ্নঃ- (১৯) মানুষ এবং জিন সৃষ্টির উদেশ্য কি?
উত্তরঃ- উক্ত প্রশ্নের উত্তর দেয়ার পূর্বে আল্লাহর
সৃষ্টির সাধারণ নিয়ম এবং আল্লাহর শরীয়ত সম্পর্কে
আলোচনা করতে চাই। আল্লাহর সৃষ্টির নিয়মটি বিধৃত
হয়েছে আল্লাহর এই বাণী থেকে, ﻭَﻫُﻮَ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ
অর্থঃ “তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।” (সূরা তাহরীমঃ ২)
আল্লাহর বাণী, ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻛَﺎﻥَ ﻋَﻠِﻴﻤًﺎ ﺣَﻜِﻴﻤًﺎ অর্থঃ “নিশ্চয় আল্লাহ
সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়।” (সূরা নিসাঃ ২৪) এছাড়া আরো অসংখ্য
দলীল-প্রমাণ রয়েছে।
এগুলো প্রমাণ করে যে,

মহান আল্লাহর ভয়ে ক্রন্দন করা ও তাঁকে ভালোবাসা

মহান আল্লাহর ভয়ে ক্রন্দন করা ও তাঁকে ভালোবাসা
মহান আল্লাহ তায়ালার বাণী ;
“আর যারা কাঁদতে কাঁদতে মুখ থুবড়ে পড়ে যায়, আর (কুরআন) তাদের ভয় ভীতি ও নম্রতাকে আরো বৃদ্ধি করে দেয়”। (সূরা বনী ইসরাঈলঃ১০৯)
“তবে কি তোমরা এই কথায় বিস্মিত হচ্ছো আর হাসছো কিন্তু কাঁদছো না” (সূরা নাজমঃ ৫৯-৬০)
১। হযরত ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেনঃ আমার সামনে কুরআন তিলাওয়াত করো। আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ ! আমি আপনার সামনে পড়বো, অথচ আপনার কাছেই তা নাযিল হয়েছে? তিনি বললেন

Tuesday, January 23, 2018

আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমলসমূহ

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যিনি যাবতীয় প্রশংসায় প্রশংসিত এবং সব ধরনের মহত্তর গুণে গুণান্বিত। সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি তার বান্দাদের প্রিয় বস্তুর দিক রাস্তা দেখান এবং প্রিয় বস্তু-গুলোকে বান্দার জন্য সহজ করেন। আর সালাত ও সালাম নাযিল হোক বিশেষভাবে বাছাইকৃত রাসূলের উপর যিনি আমানতদার। আর আমার প্রভুর সালাত ও সালাম কিয়ামত অবধি সব সময় বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আমীন।
অতঃপর,
যে সব আমল আল্লাহ তাঁর বান্দাদের থেকে অধিক পছন্দ করেন এবং অধিক খুশি হন, আল্লাহর গোলামীকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে একজন বান্দা সে আমলগুলি করতে, যে চেষ্টা ও পরিশ্রম করে তারই ভিত্তিতে আল্লাহর প্রতি বান্দার মহব্বত পূর্ণতা লাভ করে এবং বান্দার প্রতি তার রবের মহব্বত বাস্তব রূপ নেয়।
বিষয়টি যেহেতু এমনই,

আল্লাহর দয়ার আশা রাখা

 আল্লাহর দয়ার আশা রাখা

আল্লাহ তা‘আলা বলেন,
﴿ ۞قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣ ﴾ [الزمر: ٥٣]
অর্থাৎ “ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন। নিশ্চয় তিনিই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা যুমার ৫৩ আয়াত)
তিনি আরো বলেন,

Wednesday, January 17, 2018

মহান আল্লাহর ভয়ে ক্রন্দন করা ও তাঁকে ভালোবাসা

মহান আল্লাহর ভয়ে ক্রন্দন করা ও তাঁকে ভালোবাসা
মহান আল্লাহ তায়ালার বাণী ;
“আর যারা কাঁদতে কাঁদতে মুখ থুবড়ে পড়ে যায়, আর (কুরআন) তাদের ভয় ভীতি ও নম্রতাকে আরো বৃদ্ধি করে দেয়”। (সূরা বনী ইসরাঈলঃ১০৯)
“তবে কি তোমরা এই কথায় বিস্মিত হচ্ছো আর হাসছো কিন্তু কাঁদছো না” (সূরা নাজমঃ ৫৯-৬০)
১। হযরত ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেনঃ

ক্ষমাপ্রার্থনা করার আদেশ ও তার মাহাত্ম্য

 ক্ষমাপ্রার্থনা করার আদেশ ও তার মাহাত্ম্য

আল্লাহ তা‘আলা বলেন, ﴿ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ ١٩ ﴾ [محمد : ١٩]
অর্থাৎ তুমি ক্ষমা-প্রার্থনা কর তোমার এবং মুমিন নর-নারীদের ত্রুটির জন্য। (সূরা মুহাম্মাদ ১৯ আয়াত)
তিনি আরও বলেছেন, ﴿ وَٱسۡتَغۡفِرِ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ١٠٦ ﴾ [النساء : ١٠٦]
অর্থাৎ আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা নিসা ১০৬ আয়াত)
তিনি অন্য জায়গায় বলেছেন, ﴿ فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا ٣ ﴾ [النصر: ٣]
অর্থাৎ সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা কর এবং তাঁর সমীপে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় তিনি অধিক তাওবা গ্রহণকারী। (সূরা নাস্র ৩ আয়াত)
তিনি অন্যত্র বলেছেন,

আল্লাহর দয়ার আশা রাখা

 আল্লাহর দয়ার আশা রাখা

আল্লাহ তা‘আলা বলেন,
﴿ ۞قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣ ﴾ [الزمر: ٥٣]
অর্থাৎ “ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন। নিশ্চয় তিনিই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা যুমার ৫৩ আয়াত)
তিনি আরো বলেন,
﴿وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ﴾ [سبا: ١٧]
অর্থাৎ “আমি অকৃতজ্ঞ (বা অস্বীকারকারী)কেই শাস্তি দিয়ে থাকি। (সূরা সাবা ১৭ আয়াত)
আরো অন্য জায়গায় তিনি বলেন,

আল্লাহ ও তাঁর আযাবকে ভয় করা

 আল্লাহ ও তাঁর আযাবকে ভয় করা

আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَإِيَّٰيَ فَٱرۡهَبُونِ ﴾ [البقرة: ٤٠]
অর্থাৎ “তোমরা শুধু আমাকেই ভয় কর।” (সূরা বাক্বারাহ ৪০ আয়াত)
তিনি আরো বলেন,
﴿ إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٢ ﴾ [البروج: ١٢]
অর্থাৎ “নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন।” (সূরা বুরুজ ১২ আয়াত)

তিনি আরো বলেন,

Sunday, December 31, 2017

মাতৃগর্ভে কি আছে তা আল্লাহই ভাল জানেন।

মাতৃগর্ভে কি আছে তা আল্লাহই ভাল জানেন
প্রশ্নঃ- বর্তমান কালের ডাক্তারগণ মাতৃগর্ভে পুত্র
সন্তান আছে না কন্যা সন্তান বলে দিতে পারে। আর
কুরআনে আছে,অর্থঃ “মাতৃগর্ভে কি আছে তা
আল্লাহই জানেন।” ইবনে জারীর মুজাহিদ থেকে
বর্ণনা করেন যে, একজন লোক নবী (সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞাসা করল, আমার স্ত্রী
কি সন্তান প্রসব করবে? তখন উক্ত আয়াত নাযিল হয়।
কাতাদা থেকেও অনুরূপ তাফসীর বর্ণিত আছে।
আল্লাহর বাণী, “গর্ভে যা আছে” এ কথাটি ব্যাপক। এ

Monday, December 18, 2017

আল্লাহর প্রতি পুর্ন আস্থা :

আল্লাহর প্রতি পুর্ন আস্থা :
₪ ₪ গল্পটি পড়ুন: ₪ ₪
→→→→→→→
ණ একজন লোক মাত্র বিয়ে করে তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিল।তারা যখন নৌকা দিয়ে সাগর পাড় হচ্ছিল,তখন হঠাৎ একটি বড় ঝড়ের কবলে পড়েছিল।লোকটি ছিল একজন সাহসী যোদ্ধা, কিন্তু
তার স্ত্রী খুব ভীত হয়ে ওঠে যেহেতু নৌকাটি ছিল ছোট এবং

Sunday, December 17, 2017

আল্লাহর সুন্দর সুন্দর নাম, সেগুলোর অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

আল্লাহর সুন্দর সুন্দর নাম, সেগুলোর অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা


আল্লাহ্ বলেন وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا
“আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের মাধ্যমে তোমরা তাঁকে ডাক। (সূরা আরাফঃ ১৮০)
আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
إِنَّ لِلَّهِ تَعَالَى تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إلاَّ واَحِداً مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ
“আল্লাহ তায়ালার এমন নিরানব্বইটি (এক কম একশ) নাম রয়েছে, যে উহা গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। (বুখারী ও মুসলিম)
হাদীছে যে বলা হয়েছে:

আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জ্ঞানার্জনের মর্যাদা:

আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জ্ঞানার্জনের মর্যাদা: আল্লাহ  তায়ালার পরিচয় লাভের  জন্ তাঁর নাম ও গুণাবলী  সম্পর্কে জ্ঞানার্জন করার  কোন বিকল্প নাই। তাই  আমরা তাঁর পরিচয় লাভের  উদ্দেশ্যে আমাদের মানবীয়  সাধ্যানুপাতে যত বেশী  চেষ্টা ও সাধনা করব, সময়  ও শ্রম ব্যয় করব তত বেশী  সুন্দর, অর্থবহ ও সাফল্য  মণ্ডিত হবে আমাদের ইহ ও  পারলৌকিক জীবন  ইনশাআল্লাহ। 

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ