Showing posts with label বন্ধু বান্ধব-বন্ধু বান্ধবে. Show all posts
Showing posts with label বন্ধু বান্ধব-বন্ধু বান্ধবে. Show all posts

Wednesday, January 24, 2018

কাউকে বন্ধু বা শত্রু হিসাবে গ্রহণ করার মূলনীতি কী?

কাউকে বন্ধু বা শত্রু হিসাবে গ্রহণ করার মূলনীতি কী?

বন্ধুত্ব তৈরী মানুষের স্বভাবজাত প্রবণতা। তাই বন্ধুত্বের ব্যাপারে ইসলামে যথেষ্ট গুরুত্ব এসেছে। বন্ধু তো বানাতে হবে তাই বলে তো যাকে তাকে  বন্ধু বানানো যায় না। কারণ, জীবনে বন্ধুর প্রভাব পড়ে। একজন ভাল বন্ধু একজন খারাপ মানুষকে ভাল বানাতে সাহায্য করতে পারে পক্ষান্তরে খারাপ বন্ধু একজন ভাল মানুষকে নিয়ে যেতে পারে অধ:পতনের অতল তলে। তাহলে বন্ধুত তৈরীর আগে অবশ্যই যাচাই-বাছাই করা আবশ্যক।
সুপ্রিয় সাথী, আমাদের এমন লোককেই বন্ধু বানানো উটিত যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালবাসেন। যিতি সততা ও নীতির প্রশ্নে অটুট। যিনি আপনাকে ভাল কাজে সাহায্য করতে পারবেন। পক্ষান্তরে এমন মানুষকে মনে প্রাণে বন্ধু হিসেবে গ্রহণ করা উটিত নয়, যে আল্লাহ ও তার রাসূলের সাথে দুশমনী মনোভাব পোষণ করে এবং সততা ও চরিত্রের প্রশ্নে উত্তীর্ণ নয়।

Tuesday, January 23, 2018

ইসলামে বন্ধুত্ব ও শত্রুতা

ইসলামে বন্ধুত্ব ও শত্রুতা

অনুবাদকের কথা
আল্লাহর বন্ধুদের সাথে বন্ধুত্ব এবং আল্লাহর দুশমনদের সাথে শত্রুতা থাকা একজন মুমিনের ঈমানের পরিচয় এবং এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ রোকন। কিন্তু বিষয়টি সম্পর্কে মুসলিম উম্মাহর উদাসীনতা এতই প্রকট যে, বর্তমানে তারা অমুসলিমদের সাথে এমনভাবে সম্পর্ক রাখছে, তারা তাদের আসল ঐতিহ্য, শিক্ষা সংস্কৃতিকে ভুলে বিজাতিদের সাথে একাকার হয়ে যাচ্ছে। মুসলিম জাতিকে তাদের করুণ পরিণতি হতে বাঁচানো ও

Friday, November 24, 2017

ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের আদব-

ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের আদব-


যার কাছে দুঃখের কথা বলে মন হাল্কা হবে এমন একজন সুহৃদ সাথী না থাকলে জীবন একটি মরুময় প্রান্তরের মত। জীবনে চলার পথে সঙ্গী থাকলে চলার পথ সহজ হয়। দুনিয়া ও আখেরাতের কাজে, সংসার ও ইসলামী দাওয়াতের কাজে অনেক কষ্ট হাল্কা হয়। এ বিষয়ে একাধিক পুস্তকে আলোচনা করেছি বলে এখানে কেবল প্রধান প্রধান আদবের শিরোনাম উল্লেখ করে ক্ষান্ত হচ্ছি।
১। দ্বীনদার ও জ্ঞানী লোক দেখে তার সাথে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব গড়ে তুলুন।
২। ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব করুন একমাত্র

Wednesday, October 25, 2017

ইহুদী, খ্রীষ্টান ও কাফেররা মুমিনদের বন্ধু হতে পারে না >>>>


ইহুদী, খ্রীষ্টান ও কাফেররা মুমিনদের বন্ধু হতে পারে না >>>>
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ 

হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু, আর তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে, তবে নিশ্চয় সে তাদেরই অন্তর্ভুক্ত, নিশ্চয় আল্লাহ যালিম সম্প্রদায়কে পথ দেখান না। আল-মায়িদাহ, ৫/৫১
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَتَّخِذُوا الَّذِينَ اتَّخَذُوا دِينَكُمْ هُزُوًا وَلَعِبًا مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ أَوْلِيَاءَ وَاتَّقُوا اللَّهَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ 

হে মুমিনগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দীনকে বিদ্রূপ ও খেলার বস্তুরূপে গ্রহণ করেছে তাদেরকে এবং কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আর

Sunday, October 22, 2017

জীন কতৃক খুন-হত্যা, অপহরণ ইত্যাদি সত্য হলে, যাঁদের জীন বশ আছে, তাঁরা তাঁর দ্বারা বড় বড় অপরাধিদেরকে ধ্বংস করায় না কেন?

তা করতে গেলে হয়তো বিরোধী জীন তাঁকে বাঁধা দেবে। মানুষের যেমন বন্ধু ও শত্রু আছে, তেমন তাঁদেরও আছে। আর মানুষের উপকার করতে গিয়ে জীনদের আপোশের গৃহযুদ্ধ বাধবে, যেমন উমার (রঃ) –এর খিলাফত কালে ঘটেছিল

Sunday, October 15, 2017

বন্ধু বান্ধবের সাথে মজাক ঠাট্টা করা বৈধ কি?

বন্ধু বান্ধবের সাথে মজাক ঠাট্টা করা বৈধ কি?


রসিকতা যদি বাস্তব বা সত্য কথার মধ্যে হয় এবং তাতে অশ্লিনতা না থাকে, তাহলে দূষণীয় নয়। যেহেতু মহানবী (সঃ) এমন রসিকতা করেছেন। যেমন, আবু উমাইর নামক এক শিশুর খেলনা পাখী (নুগাইর) মারা গেলে সে দুঃখিত হয়। তা দেখে তিনি তাকে খোস করার জন্য মস্কারা করে বললেন, “এই যে উমাইর, কি করেছে নুগাইর?”  (বুখারি, মুসলিম, মিশকাত ৪৮৮৪ নং)
একদা এক ব্যক্তি তাঁর নিকট সওয়ারি উট চাইলে তিনি বললেন, “ তোমাকে একটি উটিনীর বাচ্চা দেব।” লোকটি বলল, ‘হে আল্লাহর রাসুল ! বাচ্চা নিয়ে কি করব?’ তিনি বললেন, “ উটনি ছাড়া উট কি আর কেউ জন্ম দেয়?” (অর্থাৎ সব উটই তো  তাঁর মায়ের বাচ্চা)। (আবু দাউদ, তিরমিজি, মিশকাত ৪৮৮৬ নং)
একদা এক বৃদ্ধা এসে বলল, ‘হে আল্লাহর রাসুল! আপনি দুয়া করে দিন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান।’ তিনি মস্কারা করে বললেন, “বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না।” তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করলেন। তিনি সাহাবাদের বললেন, “ওকে বলে দাও যে, বৃদ্ধাবস্থায় ও জান্নাতে যাবে না।” (বরং যুবতী হয়ে যাবে)
পক্ষান্তরে মিথ্যা কথা বানিয়ে বলে হাস্য রসিকতা করা হারাম। রাসুল (সঃ) বলেছেন, “সর্বনাশ সেই ব্যক্তির , যে লোককে হাসাবার উদ্দেশ্যে মিথ্যা বলে। তাঁর জন্য সর্বনাশ, তাঁর জন্য সর্বনাশ।” (সহিহুল জামে ৭০১৩ নং)

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ