Showing posts with label মীরাস- জমিজমা- সম্পত্তি. Show all posts
Showing posts with label মীরাস- জমিজমা- সম্পত্তি. Show all posts

Friday, February 23, 2018

(৩৬১) বছরের অর্ধেক সময় পশু চারণ ভূমিতে চরে খেলে তাতে কি যাকাত দিতে হবে?

(৩৬১) বছরের অর্ধেক সময় পশু চারণ ভূমিতে চরে খেলে তাতে কি যাকাত দিতে হবে?

যে পশু বছরের পূর্ণ অর্ধেক সময় চারণ ভূমিতে চরে খায় তাতে যাকাত দিতে হবে না। কেননা পশু সায়েমা না হলে তাতে যাকাত ওয়াজিব হয় না। সায়েমা সেই পশুকে বলা হয়, যা বছরের পূর্ণ সময় বা বছরের অধিকাংশ সময় মাঠে-ঘাটে চরে বেড়ায় ও তৃণ-লতা খেয়ে বড় হয়। কিন্তু বছরের কিছু সময় বা অর্ধেক সময় চরে খেলে তাতে যাকাত আবশ্যক নয়। অবশ্য যদি উহা ব্যবসার জন্য হয়ে থাকে, তখন তার বিধান ভিন্ন। ব্যবসায়িক পণ্য হিসেবে

(২৬২) তিন বছর আগে আমি বাড়ী ক্রয় করেছি। (আল্‌ হামদু লিল্লাহ্‌) বাড়ীর সীমানার মধ্যে তিনটি খেজুর গাছ আছে। প্রত্যেক গাছে প্রচুর পরিমাণে খেজুর পাওয়া যায়। এ খেজুরে কি যাকাত দিতে হবে? যাকাত দেয়া ওয়াজিব হয়ে থাকলে তো এ সম্পর্কে অধিকাংশ মানুষই অজ্ঞ। এখন আমার প্রশ্ন হচ্ছেঃ ১) খেজুরগুলো নেসাব পরিমাণ হল কি না তা জানার উপায় কি? আমি তো বিভিন্ন সময় খেজুর পেড়ে থাকি? ২) কিভাবে যাকাতের পরিমাণ নির্ধারণ করতে হবে? প্রত্যেক প্রকার খেজুরের যাকাত কি আলাদাভাবে বের করতে হবে? নাকি সবগুলো একত্রিত করে যে কোন এক প্রকার থেকে যাকাত দিলেই চলবে? ৩) খেজুর থেকে যাকাত না দিয়ে এর বিনিময় মূল্য দিলে চলবে কি? ৪) বিগত বছরগুলোতে তো যাকাত বের করিনি। এখন আমি কি করব?

বাড়ির আশে পাশে খেজুর গাছে প্রাপ্ত খেজুর থেকে যে যাকাত আবশ্যক হতে পারে এ ব্যাপারে অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না প্রশ্নকারীর একথা সত্য ও সঠিক। কারো বাড়িতে সাতটি কারো দশটি কারো কম বা বেশী সংখ্যার গাছ থাকে। এগুলোর ফল নেসাব পরিমাণও হয়ে যায়। কিন্তু অধিকাংশ লোক জানে না যে এতেও যাকাত দিতে হবে। তাদের ধারণা যে, বাগানের খেজুরেই শুধু যাকাত দেয়া লাগবে। অথচ

(৩৬৬) সম্পদের যাকাতের পরিবর্তে কাপড় ইত্যাদি প্রদান করা কি জায়েয হবে?

(৩৬৬) সম্পদের যাকাতের পরিবর্তে কাপড় ইত্যাদি প্রদান করা কি জায়েয হবে?

না, তা জায়েয হবে না।

(৩৬৯) ভাড়া বা ব্যক্তিগত কাজে ব্যবহৃত গাড়ীতে কি যাকাত আবশ্যক?

(৩৬৯) ভাড়া বা ব্যক্তিগত কাজে ব্যবহৃত গাড়ীতে কি যাকাত আবশ্যক?

ভাড়ার কাজে মানুষ যে গাড়ী ব্যবহার করে অথবা নিজের ব্যক্তিগত কাজে যে গাড়ী ব্যবহার করা হয় তার কোনটাতেই যাকাত নেই। তবে প্রাপ্ত ভাড়া যদি নেসাব পরিমাণ হয় বা তা অন্য অর্থের সাথে মিলিত করে তা নেসাব পরিমাণ পৌঁছে এবং এক বছর অতিক্রান্ত হয় তবে তাতে যাকাত দিতে হবে। অনুরূপভাবে

(৩৭০) ভাড়া দেয়া হয়েছে এমন বাড়ীর যাকাত দেয়ার বিধান কি?

(৩৭০) ভাড়া দেয়া হয়েছে এমন বাড়ীর যাকাত দেয়ার বিধান কি?

ভাড়া দেয়া হয়েছে এমন বাড়ী যদি ভাড়ার জন্যই নির্মাণ করা হয়ে থাকে তবে বাড়ীর মূল্যে কোন যাকাত নেই। তবে বাড়ী থেকে প্রাপ্ত ভাড়ার যাকাত দিতে হবে, যদি ভাড়া দেয়ার দিন থেকে প্রাপ্ত অর্থের উপর বছর পূর্ণ হয়। ভাড়ার চুক্তি নামা স্বাক্ষর করার দিন থেকে যদি বছর পূর্ণ না হয় তবে তাতে যাকাত নেই। যেমন বছরে ১০,০০০ (দশ হাজার) টাকা প্রদানের চুক্তিতে ঘর ভাড়া দেয়া হল। চুক্তির শুরুতে পাঁচ হাজার টাকা গ্রহণ করে উহা খরচ হয়ে গেল। অবশিষ্ঠ পাঁচ হাজার টাকা বছরের মধ্যবর্তী সময়ে গ্রহণ করে উহাও বছর পূর্ণ হওয়ার আগেই খরচ হয়ে গেল, তবে এক বছরে প্রাপ্ত দশ হাজার টাকার এই ভাড়ার মধ্যে কোন যাকাত দিতে হবেনা। কেননা এই অর্থে বছর পূর্ণ হয়নি।
কিন্তু

প্রশ্নঃ (৩৭১) জনৈক ব্যক্তি বসবাসের উদ্দেশ্যে একটি যমীন খরিদ করেছে। তিন বছর পর সে উহা দ্বারা ব্যবসা করার ইচ্ছা করল। এখন উক্ত তিন বছরের কি যাকাত দিতে হবে?

প্রশ্নঃ (৩৭১) জনৈক ব্যক্তি বসবাসের উদ্দেশ্যে একটি যমীন খরিদ করেছে। তিন বছর পর সে উহা দ্বারা ব্যবসা করার ইচ্ছা করল। এখন উক্ত তিন বছরের কি যাকাত দিতে হবে?

বিগত বছরগুলোর জন্য কোন যাকাত ওয়াজিব হবেনা। কেননা সে তো বসবাসের জন্য উহা খরিদ করেছিল। কিন্তু ব্যবসা ও উপার্জনের নিয়ত করার সময় থেকেই বছরের হিসাব শুরু করতে হবে। যখন বছর পূর্ণ হবে

(৩৭৬) ব্যক্তিগত গাড়ীতে কি যাকাত দিতে হবে?

(৩৭৬) ব্যক্তিগত গাড়ীতে কি যাকাত দিতে হবে?

এতে কোন যাকাত নেই। স্বর্ণ-রৌপ্য ছাড়া মানুষের ব্যবহৃত কোন বস্ততে যাকাত নেই। যেমন গাড়ী, উট, ঘোড়া, ঘর-বাড়ী ইত্যাদি। কেননা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

Sunday, January 28, 2018

পিতা জীবিতকালীন নির্মিত ঘরে কি উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে?

পিতা জীবিতকালীন নির্মিত ঘরে কি
উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে?
Question
প্রশ্ন : আমার পিতা তিন ছেলে ও চার মেয়ে রেখে
মারা গেছেন। আমার পিতা শুরুতে গরিব ছিলেন, কিন্তু
আমরা যখন বড় হই, আল্লাহ আমাদের প্রচুর ধন-সম্পদ
দান করেন। এমন জায়গা থেকে তিনি আমাদের রিয্ক দান
করেছেন, যার কল্পনা আমাদের অন্তরে ছিল না।
আল-হামদুলিল্লাহ। আমাদের একটি পুরনো বাড়ি ছিল, আমি

Tuesday, December 19, 2017

সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন: কিছু পরামর্শ

সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন: কিছু পরামর্শ
Posted by আব্দুল্লাহিল হাদী
সঞ্চয় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঞ্চয় ছাড়া চলা আর পালবিহীন নৌকায় ওঠা যেন একই কথা। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করতে হবে, এর বিকল্প নেই। বর্তমানে সবকিছুর মূল্যে ঊর্ধ্বগতি বিরাজ করছে। এই দুর্মূল্যের বাজারে একটু সঞ্চয় করাও যেন মধ্যবিত্ত বা স্বল্প আয়ের সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। কিন্তু তা সত্ত্বেও ভবিষ্যতের কথা ভেবে নিরাপদ জীবনযাপনের জন্য সামান্য হলেও সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। কেননা সঞ্চয় মানুষের মনে অন্যরকম মনোবল ও সাহস বাড়িয়ে তোলে। নিজের ও

Sunday, November 12, 2017

কবীরা গুনাহঃ ৬৯. কারোর জমিনের সীমানা পরিবর্তন করা

৬৯. কারোর জমিনের সীমানা পরিবর্তন করা

কারোর জমিনের সীমানা ঠেলে তার কিয়দংশ নিজের অধিকারভুক্ত করে নেয়াও আরেকটি কবীরা গুনাহ্।
‘আলী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
لَعَنَ اللهُ مَنْ غَيَّرَ مَنَارَ الْأَرْضِ.
‘‘আল্লাহ্ তা‘আলা লা’নত করেন সে ব্যক্তিকে যে অন্যের জমিনের সীমানা পরিবর্তন করে’’। (মুসলিম ১৯৭৮; আহমাদ ২৯১৩; ’হা’কিম ৪/১৫৩)
আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আন্হুমা) থেকে বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

Sunday, November 5, 2017

কবিরা গুনাহঃ ৫- ইয়াতীমের ধন-সম্পদ ভক্ষণ করা

ইয়াতীমের ধন-সম্পদ ভক্ষণ

ইয়াতীমের ধন-সম্পদ ভক্ষণও একটি বড় অপরাধ তথা কবীরা গুনাহ্।
আল্লাহ্ তা‘আলা বলেন:
«إِنَّ الَّذِيْنَ يَأْكُلُوْنَ أَمْـوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُوْنَ فِيْ بُطُوْنِهِمْ نَارًا، وَسَيَصْلَوْنَ سَعِيْرًا»
‘‘নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের ধন-সম্পদ ভক্ষণ করে তারা সত্যিকারার্থে আগুন দিয়ে নিজের পেট ভরছে এবং অচিরেই তারা জাহান্নামের অগ্নিতে দগ্ধ হবে’’। (নিসা’ : ১০)

Tuesday, October 24, 2017

অতিরিক্ত গাড়ি ও বাড়ীর যাকাত কীভাবে আদায় করবে?

অতিরিক্ত গাড়ি ও বাড়ীর যাকাত কীভাবে আদায় করবে?

বাড়ী বা গাড়ীর যাকাত নেই। তবে যদি তা ব্যবসার সামগ্রী হয়, তাহলে তাঁর মুল্যে যাকাত আছে। আর ভাড়ার জন্য হলে ভাড়ার টাকা নিসাব পরিমাণ হবে তাতে যাকাত আছে।

আমি কীভাবে স্বর্ণের যাকাত আদায় করবো ? অলঙ্কারের যাকাত দওয়ার সময় কি মা মেয়ের অলঙ্কার একত্রিত করে যাকাত দিতে হবে?

আমি কীভাবে স্বর্ণের যাকাত আদায় করবো ?

আপনার কাছে যে মানের স্বর্ণ আছে, সেই মানের স্বর্ণের বাজার দর জেনে নেবেন। তাঁর সঠিক ওজন জেনে নেবেন। অতঃপর তাঁর মূল্য নির্ধারণ করে প্রত্যেক একশ টাকায় আড়ায় টাকা, প্রত্যেক হাজারে ২৫০ এবং প্রত্যেক লাখে ২৫০০ টাকা যাকাত আদায় করবেন।

অলঙ্কারের যাকাত দওয়ার সময় কি মা মেয়ের অলঙ্কার একত্রিত করে যাকাত দিতে হবে?

না। প্রত্যেক মহিলার অলঙ্কার নিসাব পরিমাণ (৮৫ গ্রাম) হলে তবেই যাকাত লাগবে। মায়ের সাথে সাথে মেয়ের অলঙ্কার একত্রিত করে নিসাব দেখা জরুরী নয়।

আমার বেতন মাসিক ত্রিশ হাজার টাকা। আমার নিসাব পরিমাণ টাকা ব্যাংকে আছে। আমি কি প্রত্যেক মাসের বেতনের টাকার যাকাত প্রত্যেক মাসেই বের করব?

আমার বেতন মাসিক ত্রিশ হাজার টাকা। আমার নিসাব পরিমাণ টাকা ব্যাংকে আছে। আমি কি প্রত্যেক মাসের বেতনের টাকার যাকাত প্রত্যেক মাসেই বের করব?

যে নিসাব পরিমাণ টাকা যে মাসে হাতে এসেছে, সেই টাকা বছর ঘুরলে সেই মাসের যাকাত আগাম দেওয়া হয়, তাহলে তা উত্তম। সুতরাং সাড়া বছরের মধ্যেজদি বরকতময় রমযান মাসকে যাকাত আদায়ের জন্য নির্ধারিত করা হয় এবং শাবান মাসের বেতনের যাকাতও সব টাকার সাথে মিলিয়ে আদায় করে দেওয়া হয়, তাহলে সমস্যা এড়ানো যাবে। আল্লাহ্‌র পথে দু’টাকা  বেশি যাক, তা ভাল। কিন্তু কম যেন না হয়।

শো-রুমে একাধিক গাড়ি রাখা আছে বিক্রির জন্য, তাতে কি যাকাত আছে?

শো-রুমে একাধিক গাড়ি রাখা আছে বিক্রির জন্য, তাতে কি যাকাত আছে?

যে জিনিস ব্যবসার জন্য রাখা আছে, সে জিনিসের মূল্য নিসাব পরিমাণ হলে ফি-বছর তাতে যাকাত আছে। পন্যদ্রব্য, গাড়ি, জমি, বাড়ি ইত্যাদি ব্যবসার জন্য হলে তাতে যাকাত আছে। ১৩৫(ইবনে বায, ইবনে জিবরীন)

ব্যাংক বা কোম্পানির শেয়ারে কি যাকাত আছে? ভাড়ায় দেওয়ার জন্য একাধিক গাড়ি আছে। তাতে কি যাকাত আছে?

ব্যাংক বা কোম্পানির শেয়ারে কি যাকাত আছে?

পণ্যদ্রব্যের মতোই ফি-বছর তাঁর যাকাত আছে। ২৩৬ (লাজনাহ দায়েমাহ)

ভাড়ায় দেওয়ার জন্য একাধিক গাড়ি আছে। তাতে কি যাকাত আছে?

তাতে যাকাত নেই। ভাড়ার টাকাসহ অন্য টাকা নিসাব পরিমাণ পৌছলে ফি-বছর তাতে যাকাত আছে। ২৩৪(লাজনাহ দায়েমাহ)

খয়রাতি ফাণ্ডের টাকার যাকাত আছে কি? কারখানা ও প্রেসের মালিক কিসের যাকাত দেবে?

খয়রাতি ফাণ্ডের টাকার যাকাত আছে কি?

সাদকাহ, যাকাত, দান বা ওআকফ প্রভৃতি খয়রাতি ফাণ্ডের (মসজিদ বা মাদ্রাসার) মাল (বা শস্য)নিসাব পরিমাণ হলেও তাতে যাকাত নেই। কারণ সে মাল আল্লাহ্‌র। আর তা আল্লাহ্‌র পথেই ব্যয় হবে।২৩১ (মাজাল্লাতুল বুহূসিল ইসলামিয়্যাহ ৮/১৫০, ১৬১, ২৫/৪৪, ৩০/১১৯)

কারখানা ও প্রেসের মালিক কিসের যাকাত দেবে?

কারখানা ও প্রেসের যন্ত্রপাতির কোন যাকাত নেই। যাকাত আছে নিসাব পরিমাণ টাকা পয়সা ও বিক্রেয় পন্য সামগ্রীর।  ২৩২ (লাজনাহ দায়েমাহ)

শিশু, এতীম ও পাগলের মালেও যাকাত ফরয কি? হিরের যাকাত আছে কি?

শিশু, এতীম ও পাগলের মালেও যাকাত ফরয কি? 

যাকাত ফরয হয় মালে। তাই তা ফরয হওয়ার জন্য মালিকের জ্ঞ্যানসম্পন্ন ও সাবালক হওয়া শর্ত নয়। বলা বাহুল্য শিশু, এতীম ও পাগলের মালেও যাকাত ফরয। তাঁদের তরফ থেকে তাঁদের অভিভাবক (অলী বা অসী) হিসাব করে আদায় করবে। এতে বাহ্য দৃষ্টিতে মাল কমতে থাকলেও বাস্তবে তাঁদের মালে বরকত বৃদ্ধি পাবে। তাছাড়া অভিভাবকের উচিৎ, তাঁদের মাল ব্যবসায় বিনিয়োগ করা।২৩০ (আল-মুমতে ৬/২৬-২৭)

হিরের যাকাত আছে কি?

হিরের যাকাত নেই। তবে পণ্যদ্রব্য হলে তাতে নিয়মিত যাকাত আছে। ২৩৭ (ইবনে বায)

Friday, October 13, 2017

আমি বৃদ্ধ মানুষ। আমার ভয় হয়, আমার মৃত্যুর পর জমি সম্পত্তি নিয়ে ছেলেরা ঝগড়া ঝামেলা করবে। সুতরাং আমি কি এখন আমার স্থাবর অস্থাবর সকল অর্থ সম্পত্তি মীরাসের ভাগ বণ্ঠন অনুযায়ী প্রতেকের নামে লিখে দিতে পারি?

আপনার এ কাজ ঠিক হবে না। কারণ আপনি জানেন না যে, কে কখন মারা যাবে। হতে পারে আপনার কোন ওয়ারেসেরই আপনি ওয়ারেস হবেন। সুতরাং আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়েরা শরয়ী মীরাস অনুযায়ী বিলি বণ্ঠন করে নেবে। তারা ঝগড়া করলে আপনার দোষ হবে না। আপনি তাঁদেরকে ঝগড়া না করতে অসিয়ত করুন। কারো নামে কিছু লিখে না দিয়ে সব নিজের নামেই রাখুন। ৬১২ (ইবনে উষাইমীন)

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ