নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চরিত্
তিনি সর্বাপেক্ষা নির্ভীক ও সাহসী ছিলেন ।

- তিনি সর্বাপেক্ষা দানবীর ছিলেন ।
- কখনো কোন জিনিস চাওয়া হলে তিনি না করেননি ।
- তিনি সর্বাপেক্ষা ধৈর্যশীল ছিলেন ।
- নিজের জন্য কোন প্রতিশোধ নেননি ।
- নিজের স্বার্থের জন্য কখনো রাগান্বিত হননি । তবে হ্যাঁ, আল্লাহর হুকুম -বিধান লঙ্ঘণ করা হলে আল্লাহর নিমিত্তেই প্রতিশোধ নিয়েছেন।
- অধিকারের ব্যাপারে তাঁর নিকটে আত্মীয়- অনাত্মীয়, দুর্বল, সবল সমান ছিল।
