Tuesday, November 21, 2017

পুরুষের সুগন্ধি ও আতর ব্যবহারের বিধান

সুগন্ধি ও আতর


মানুষ সভ্য জাতি। সৌন্দর্যের সাথে সৌরভ মানুষের মনে আনন্দ আনে। যেমন নিজে আনন্দ পাওয়া যায়, তেমনি অপরকেও আনন্দ দেওয়া যায়, আকৃষ্ট করা যায়। এ জন্যই ইসলামী শরীয়তে নারী-পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার বৈধ। আল্লাহর রসূল (সাঃ) আতর ব্যবহার করতেন এবং তিনি তা খুব পছন্দ করতেন।
তিনি বলেন, ‘‘তোমাদের দুনিয়ার মধ্যে আমার কাছে স্ত্রী ও খোশবুকে প্রিয় করা হয়েছে। আর নামাযকে করা হয়েছে আমার চক্ষুশীতলতা।’’[1]
অবশ্য এই ব্যবহারের রয়েছে কিছু বিধান।
স্ত্রীর মন আকর্ষণ করার জন্য আতর ব্যবহার বিধেয়। যেহেতু

দাঁত

দাঁত


মানুষের জন্য দাঁতও একটি অমূল্য সম্পদ। সুতরাং দাঁত থাকতে দাঁতের কদর করা উচিত প্রত্যেকের। ইসলামে সেই কদরের রয়েছে বিভিন্ন আদব; যা নিম্নরূপঃ
খাবার পর দাঁতে লেগে থাকা অবশিষ্ট খাদ্যাংশ খিলাল করে ছাড়িয়ে ফেলা কর্তব্য। যেহেতু তা না করলে দাঁতের রোগ হতে পারে এবং তা পচে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে।
এই জন্য খিলালকারীদের প্রশংসা করে রসূল (সাঃ) বলেন,

পুরুষের মোচ বা গোঁফ ছাটার বিধান

মোচ বা গোঁফ


পুরুষের অধরে (নিচের ঠোঁটে) থাকবে দাড়ি এবং ওষ্ঠে (উপরের ঠোঁটে) থাকবে মোচ। আর এই মোচ হবে ছেঁটে ছোট করা।
আল্লাহর  রসূল (সাঃ) বলেন, ‘‘তোমরা দাড়ি ছেড়ে দাও, মোচ ছেঁটে ফেলো।’’[1]
তিনি আরো বলেন, ‘‘যে ব্যক্তি তার মোচ ছাঁটে না, সে আমার দলভুক্ত নয়।’’[2]
তিনি সাহাবী মুগীরাহ বিন শো’বাকে (ঠোঁটের নিচে) দাঁতন রেখে মোচ ছাঁটার নির্দেশ দিয়েছেন অথবা তিনি নিজে মুগীরার মোচ ঐভাবে ছেঁটে দিয়েছেন।[3]
তিনি বলেন,

নাকের পরিচ্ছন্নতার খেয়াল রাখা

নাক


নাকের পরিচ্ছন্নতার খেয়াল রাখা মুসলিমের একটি কর্তব্য। বিশেষ করে ঘুম থেকে উঠে তিনবার নাক ঝেড়ে পরিষ্কার করা কর্তব্য। কারণ শয়তান মানুষের নাকের গভীর রন্ধ্রে রাত্রিবাস করে থাকে।[1]
নাকের লোম বড় হলে তা তুলে বা কেটে ফেলা বৈধ। আর এ কথা উল্লেখিত হয়েছে যে,

পুরুষের দাড়ি ছাঁটার বিধান কি?

দাড়ি ছাঁটা


দাড়ির সীমা; দুই গণ্ড ও তার পার্শ্বদ্বয় এবং চিবুকের লোমকে দাড়ি বলা হয়; যেমন আভিধানিকদের কথা এটাই প্রমাণ করে। আর রসূল (সাঃ) বলেছেন, ‘‘তোমরা দাড়ি বৃদ্ধি কর।’’ কিন্তু দাড়িকে কোন শরয়ী সীমায় সীমাবদ্ধ করেননি। আর যখন দলীল বা উক্তি আসে অথচ তার কোন শরয়ী সীমা থাকে না তখন তাকে আভিধানিক সীমায় আরোপ করা হয়। তাছাড়া তিনি নিজে দাড়ি ছেঁটেছেন বা কাউকে ছাঁটতে আদেশ করেছেন বলে কোন সহীহ হাদীস নেই। আর এই জন্যই দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়াই উত্তম।
অবশ্য

পুরুষের গাল, গালের লেবাস দাড়ি

গাল, গালের লেবাস দাড়ি


দাড়ি রাখা পুরুষের জন্য একটি প্রকৃতিগত ব্যাপার। আল্লাহর রসূল (সাঃ) বলেন, ‘‘প্রকৃতিগত সুন্নাত হল ১০টি; মোচ ছাঁটা, দাড়ি বাড়ানো, দাঁতন করা, নাকে পানি নেওয়া (নাক পরিষ্কার করা), নখ কাটা, আঙ্গুল ধোয়া, বোগলের লোম তুলে পরিষ্কার করা, নাভির নীচের লোম চেঁছে সাফ করা, পেশাব-পায়খানার পর পানি ব্যবহার করা এবং কুলি করা।’’[1]
দাড়ি চাঁছা, ছিঁড়া বা ছোট করে ছাঁটা হারাম ও কাবীরা গোনাহ। যেহেতুঃ

পুরুষের সুর্মা ব্যবহার

সুর্মা ব্যবহার


সুর্মা হল সুরমাদের প্রসাধন এবং নারী-পুরুষ সকলের জন্য কিছু চক্ষু-পীড়ার ওষুধ। বিশেষ করে ‘ইষমিদ’ নামক সুর্মা ব্যবহার করলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং পাতার লোম গজায়।[1]
উল্লেখ্য যে, পুরুষের চোখে ব্যবহৃত কোন প্রসাধন নেই। সুর্মা কিন্তু কোন প্রসাধন নয়। বরং তা ওষুধ বলে ব্যবহার করা সুন্নাত।
সুর্মা দিনে লাগানো যায়। আল্লাহর রসূল (সাঃ)

পুরুষের চোখের দৃষ্টি কেমন হবে ?

চোখ


মুসলিম নিজ চক্ষু দ্বারা কেবল ভালো জিনিস দেখবে। যে দেখাতে আল্লাহর সন্তুষ্টি অথবা অনুমতি আছে কেবল তাই দর্শন করবে।
মুসলিমের চোখের চাহনি হবে অবনত। চোরা চাহনি বা বাঁকা দৃষ্টিতে কোন অবৈধ জিনিস মুসলিম দেখতে পারে না। কারণ এটি এক প্রকার খেয়ানত। আর এ খেয়ানতের খবর আল্লাহ রাখেন। চোখের বাঁকা ছুরি চালিয়ে কাউকে যবাই করতে পারে না। পারে না নজর-বাণ মেরে কাউকে ঘায়েল করতে। কেননা চোখও ব্যভিচার করে। আর চোখের ব্যভিচার হল কাম নজরে অবৈধ নারীর দিকে দৃষ্টিপাত করা। এই জন্য চোখ ঠারা, চোখ মারা বা চোখ দ্বারা কোন অবৈধ প্রণয়ের ইশারা করা কোন মুসলিমের জন্য বৈধ নয়।

পুরুষের কান, কপাল ও ভ্রূ কেমন হবে ?

কান


পুরুষের জন্য কান ফুঁড়ানো বৈধ নয়। বৈধ নয় কানের অলঙ্কার ব্যবহার। যেহেতু তাতে মহিলাদের অনুকরণ হয়।

কপাল


ছেলের কপালে টিপ বা ফোঁটা ব্যবহার বৈধ নয়। বৈধ নয় নযর লাগার ভয়ে পাশ কপালে ফোঁটা দেওয়া। বরং এটা হল শির্ক।

ভ্রূ


ভ্রূ চাঁছা বৈধ নয়। ভ্রূ চাঁছা নারী-পুরুষ অভিশপ্ত।

পুরুষের মাথার পোশাক হল পাগড়ী ও টুপী

মাথার লেবাস


পুরুষের মাথার পোশাক হল পাগড়ী ও টুপী। পরিপূর্ণ পরিচ্ছদ গ্রহণ করার সময় মাথায় পাগড়ী রাখা সুন্নাত। যেমন টুপী রেখেও মাথার সৌন্দর্য গ্রহণ করা কর্তব্য। ইসলামী ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য আমাদের উচিত হল, অমুসলিম সমাজেও সে লেবাস পরে নিজস্ব স্বকীয়তা ও বৈশিষ্ট্য বজায় রাখা।
বিশেষ করে নামাযে পাগড়ী অথবা টুপী পরিধান করে সৌন্দর্যের সাথে মহান আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়া। অবশ্য পাগড়ী অথবা টুপী না থাকলে মাথায় গা মোছা গামছা, ‘রু’ (চেহারা) মোছা রুমাল অথবা তালপাতা কিংবা প্লাস্টিকের তৈরী টুপী মাথায় দিলে সৌন্দর্য আসে না। বরং তা অনেক সময় খারাপ লাগে। আর সে সময় তা ব্যবহার না করে খালি মাথায় নামায পরা বৈধ হবে। তবে

পুরুষের চুল ও দাড়িতে কলপ ব্যবহারের বিধান

কলপ


চুল-দাড়ি সাদা হয়ে গেলে, তা সাদাই ছেড়ে রাখা ঠিক নয়। বরং তা রঙিয়ে ফেলতে হয়। খোদ আল্লাহর রসূল (সাঃ) কলপ ব্যবহার করেছেন এবং উম্মতকে তা ব্যবহার করতে উদ্বুদ্ধও করেছেন। অতএব তা করা সুন্নাত। আল্লাহর রসূল (সাঃ) বলেন, ‘‘ইয়াহুদী ও খৃষ্টানরা পাকা চুল-দাড়ি রঙায় না, তোমরা (তা রঙিয়ে) তাদের বিরোধিতা কর।’’[1]
কিন্তু কলপের রঙ কালো হওয়া চলবে না। কালো ছাড়া যে কোন রঙ দিয়ে কলপ করা যায়। অবশ্য কালচে লাল বা বাদামী রঙ সবচেয়ে উত্তম।
আল্লাহর রাসুল (সাঃ) বলেন,

পুরুষের চুলপাকলে করনীয় কি ?

চুলপাকা


বয়স হলে চুল পাকা একটি প্রকৃতিগত ব্যাপার। কথিত আছে যে, এ জগতে সর্বপ্রথম চুল সাদা হয় হযরত ইবরাহীম (আঃ) এর।
আল্লাহর ইচ্ছায় মানুষের চুল পাকে এবং তাতে মানুষের কাছে তার সম্মান বাড়ে। লোকেরা তাকে দেখে বড় ও মুরুব্বী বলে শ্রদ্ধা প্রদর্শন করে থাকে। আর ইসলামেও চুল পাকার বড় মাহাত্ম্য রয়েছে।
আল্লাহর রসূল (সাঃ) বলেন,

পুরুষের মাথানেড়া

মাথানেড়া


মাথা নেড়া করার বিভিন্ন অবস্থা ও মান রয়েছে। সুতরাং হজ্জ ও উমরাহতে চুল ছোট না করলে নেড়া করা ওয়াজেব। হজ্জ বা উমরাহ ছাড়া অন্য সময় করতে হয় বা করলে সওয়াব হয় মনে করে মাথা নেড়া করা হারাম বা বিদআত। অমুসলিম ইসলাম গ্রহণ করলে ঘন চুল নেড়া করা মুস্তাহাব। যেমন শিশুর বয়স সাত দিন হলে তার চুল নেড়া করে ফেলা মুস্তাহাব। আর মাথায় উকুন দূর করার জন্য অথবা ঘা চিকিৎসার জন্য অথবা মাথা হাল্কা করার জন্য চুল নেড়া করা বৈধ।
মাথা নেড়া করার সময় মাথার কিছু অংশ নেড়া করা এবং

পুরুষের মাথা ও চুল রাখার বিধান কেমন হবে?

মাথা ও চুল


মুসলিমের মাথা কখনো থাকে লম্বা চুলে ঢাকা; আবার কখনো থাকে নেড়া। বিশেষ করে উমরা বা হজ্জ করার পর মাথা নেড়া করতে হয়। অতঃপর সেই চুল ধীরে ধীরে বড় হয়, মাঝারি হয় এবং লম্বা হয়। সেই হিসাবে আল্লাহর রসূল (সাঃ) এর মাথার চুলও প্রকৃতিগতভাবে সব ধরনের ছিল। কখনো ছিল কানের অর্ধেক বরাবর লম্বা।[1] কখনো ছিল তার থেকে বেশী লম্বা; কানের লতি বরাবর। আর আরবীতে একে ‘অফরাহ’ বলা হয়।
কখনো ছিল তার থেকেও বেশী লম্বা; কানের নিচ বরাবর; কান ও কাঁধের মাঝ বরাবর। একে আরবীতে ‘লিম্মাহ’ বলা হয়।[2]
আবার কখনো ছিল তার থেকেও বেশী লম্বা কাঁধ বরাবর। আরবীতে যাকে

পুরুষের সাজ-সজ্জা বিষয়ে

পুরুষের সাজ-সজ্জা বিষয়ে


মানুষের দেহ, অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া এক একটি নেয়ামত। অঙ্গ-বিকৃতি বৈধ নয়, কারণ তাতে আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয়। আর আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটানোতে আল্লাহর অনুমতি নেই। অবশ্য মানুষ হিসাবে তা ৫ প্রকার হতে পারে। বৈধ, মুস্তাহাব, ওয়াজেব, হারাম ও মকরূহ। যেমন

দেহাঙ্গের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা-

দেহাঙ্গের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা-


মুসলিম মানে একজন সুসভ্য মানুষ। লেবাসে-পোশাকে, দেহের বাহ্যিক ও আভ্যন্তরিক সৌন্দর্যে সে হবে সুদর্শন। তার নিকট থেকে সুগন্ধ পাওয়া যাবে। তা না পাওয়া গেলেও অন্ততপক্ষে কোন প্রকার দুর্গন্ধ পাওয়া যাবে না তার নিকট থেকে।
কিন্তু মুসলিমের আকৃতি ও প্রকৃতি হবে কার মত? তার আকারে-প্রকারে নমুনা কে? নিঃসন্দেহে এ পৃথিবীর সব চাইতে বড় সভ্য মানুষ তিনিই, যিনি তাঁর সব-আচরণে মহান সৃষ্টিকর্তার কাছে সবার চেয়ে প্রিয় ছিলেন। আর তিনিই হবেন প্রত্যেক মুসলিমের সকল বিষয়ের নমুনা ও আদর্শ। মহান আল্লাহ বলেন,

Monday, November 20, 2017

পোশাকে ব্যবহৃত শরীয়ত বিরোধী শব্দের ব্যবহরের নমুনা

পোশাকে ব্যবহৃত শরীয়ত বিরোধী শব্দের ব্যবহরের নমুনা


Christmas- বড় দিন, খ্রিষ্টের জন্মদিন
Bible - বাইবেল
Vica - খ্রিষ্টান পল্লী-যাজক
Adulterer- ব্যভিচারী, লম্পট
Prustitue- ব্যভিচারী, লম্পট
Bastard- জারজ, জঘন্য
Xaint (ST-শিকার
Athirst- পিপাসিত, উদ্গ্রীব
Clergyman- ধর্মযাজক

৯। পরিহিত লেবাস (পায়জামা, প্যান্ট্, লুঙ্গি, কামীস প্রভৃতি) যেন পায়ের গোড়ালীর নিচে না যায়

৯। পরিহিত লেবাস (পায়জামা, প্যান্ট্, লুঙ্গি, কামীস প্রভৃতি) যেন পায়ের গোড়ালীর নিচে না যায়


মহানবী (সাঃ) বলেন,

مَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ مِنْ الْإِزَارِ فَفِي النَّارِ

‘‘গোড়ালীর নিচের অংশ লুঙ্গির (অঙ্গ) জাহান্নামে।’’[1] ‘‘মু’মিনের লুঙ্গি পায়ের অর্ধেকরলা পর্যন্ত। এই (অর্ধেক রলা) থেকে গোড়ালী পর্যন্ত অংশের যে কোনও জায়গায় হলে ক্ষতি নেই। কিন্তু এর নিচের অংশ দোযখে যাবে।’’ এরূপ ৩ বার বলে তিনি পুনরায় বললেন,

৮। লেবাস যেন রেশমী কাপড়ের না হয়

৮। লেবাস যেন রেশমী কাপড়ের না হয়


মহানবী (সাঃ)  বলেন, ‘‘সোনা ও রেশম আমার উম্মতের মহিলাদের জন্য হালাল এবং পুরুষদের জন্য হারাম করা হয়েছে।’’[1] ‘‘দুনিয়ায় রেশম-বস্ত্ত তারাই পরবে, যাদের পরকালে কোন অংশ নেই।’’[2]
হযরত উমার (রাঃ) বলেন,

৭। গাঢ় হলুদ বা জাফরানী রঙের যেন না হয়

৭। গাঢ় হলুদ বা জাফরানী রঙের যেন না হয়


আম্র বিন আস (সাঃ) বলেন, আল্লাহর রসূল (সাঃ) একদা আমার গায়ে দু’টি জাফরানী রঙের কাপড় দেখে বললেন, ‘‘এগুলো কাফেরদের কাপড়। সুতরাং তুমি তা পরো না।’’[1]

পুরুষদের লেবাসের শর্তাবলী নিম্নরূপ

পুরুষদের লেবাসের শর্তাবলী নিম্নরূপ


১। লেবাস যেন নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ অবশ্যই আবৃত রাখে।     যেহেতু ঐটুকু অঙ্গ পুরুষের লজ্জাস্থান।[1]
২। এমন পাতলা না হয়, যাতে ভিতরের চামড়া নজরে আসে।
৩। এমন আঁট-সাট না হয়, যাতে দেহের উঁচু-নিচু প্রকাশ পায়।
৪। কাফেরদের লেবাসের অনুকরণীয় না হয়।

৮। লেবাস যেন জাঁকজমকপূর্ণ প্রসিদ্ধিজনক না হয়

৮। লেবাস যেন জাঁকজমকপূর্ণ প্রসিদ্ধিজনক না হয়


কারণ, বিরল ধরনের (খুব ভালো অথবা খুব খারাপ) লেবাস পরলে সাধারণতঃ পরিধানকারীর মনে গর্ব সৃষ্টি হয় এবং দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। তাই রাসুল (সাঃ) বলেন, ‘‘যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধিজনক লেবাস পরবে, আল্লাহ তাকে কিয়ামতে লাঞ্ছনার লেবাস পরাবেন।’’[1]
‘‘যে ব্যক্তি জাঁকজমকপূর্ণ লেবাস পরবে, আল্লাহ তাকে কিয়ামতে অনুরূপ লেবাস পরিয়ে তা অগ্নিদগ্ধ করবেন।’’[2]
প্রকাশ থাকে যে,

৭। নারীদের লেবাস যেন পুরুষদের লেবাসের অনুরূপ না হয়

৭। নারীদের লেবাস যেন পুরুষদের লেবাসের অনুরূপ না হয়


মহানবী (সাঃ) সেই নারীদেরকে অভিশাপ দিয়েছেন, যারা পুরুষদের বেশ ধারণ করে এবং সেই পুরুষদেরকেও অভিশাপ দিয়েছেন, যারা নারীদের বেশ ধারণ করে।’’[1] তিনি সেই পুরুষকে অভিশাপ দিয়েছেন, যে মহিলার মত লেবাস পরে এবং

৬। লেবাস যেন কোন কাফের মহিলার অনুকৃত না হয়

৬। লেবাস যেন কোন কাফের মহিলার অনুকৃত না হয়


প্রিয় নবী (সাঃ) বলেন, ‘‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন (লেবাসে-পোশাকে, চাল-চলনে অনুকরণ) করবে সে তাদেরই দলভুক্ত।’’[1]
ফুটনোটঃ[1]. আবূ দাঊদ, মিশকাত হা/ ৪৩৪৭

৫।মহিলাদের পোশাক যেন সুগন্ধিত না হয়

৫। যেন সুগন্ধিত না হয়


মহানবী (সাঃ) বলেন, ‘‘সেন্ট্ বিলাবার উদ্দেশ্যে কোন মহিলা যদি তা ব্যবহার করে পুরুষদের সামনে যায়, তবে সে বেশ্যা মেয়ে।’’[1]
সেন্ট্ ব্যবহার করে মহিলা মসজিদেও যেতে পারে না। একদা চাশ্তের সময় আবূ হুরাইরা (রাঃ) মসজিদ থেকে বের হলেন। দেখলেন, একটি মহিলা মসজিদ প্রবেশে উদ্যত। তার দেহ বা লেবাস থেকে উৎকৃষ্ট  সুগন্ধির সুবাস ছড়াচ্ছিল। আবূ হুরাইরা (রাঃ) মহিলাটির উদ্দেশে বললেন,

৪। পোশাক যেন এমন আঁট-সাঁট (টাইট্ফিট) না হয়

৪। পোশাক যেন এমন আঁট-সাঁট (টাইট্ফিট) না হয়


যাতে দেহের উঁচু-নিচু ব্যক্ত হয়। কারণ এমন ঢাকাও খোলার পর্যায়ভুক্ত এবং দৃষ্টি-আকর্ষী।

৩। লেবাস যেন এমন পাতলা না হয়, যাতে কাপড়ের উপর থেকেও ভিতরের চামড়া নজরে আসে।

৩। লেবাস যেন এমন পাতলা না হয়, যাতে কাপড়ের উপর থেকেও ভিতরের চামড়া নজরে আসে।


 নচেৎ ঢাকা থাকলেও খোলার পর্যায়ভুক্ত। এ ব্যাপারে এক হাদীসে আল্লাহর রসূল  (সাঃ) হযরত আসমা (রাঃ) কে সতর্ক করেছিলেন।[1]
একদা হাফসা বিন্তে আব্দুর রহমান পাতলা ওড়না পরে হযরত আয়েশা (রাঃ) এর নিকট গেলে তিনি তার ওড়নাকে ছিঁড়ে ফেলে দিলেন এবং তাকে একটি মোটা ওড়না পরতে দিলেন।[2]
রাসুল (সাঃ) বলেন, ‘‘দুই শ্রেণীর মানুষ দোযখবাসী; যাদেরকে আমি (এখনো) দেখিনি। ---(এদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ সেই) মহিলাদল, যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে, অপর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেও তার দিকে আকৃষ্ট হবে, যাদের মাথা (চুলের খোঁপা) হিলে থাকা উটের কুঁজের মত হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না। আর তার সুগন্ধও পাবে না; অথচ তার সুগন্ধ এত এত দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে।’’[3]
ফুটনোটঃ[1]. আবূ দাঊদ, মিশকাত হা/ ৪৩৭২

[2]. মালেক, মিশকাত হা/ ৪৩৭৫

[3]. আহমাদ, মুসলিম, সহীহুল জা’মে হা/৩৭৯৯

২। যে লেবাস মহিলা পরিধান করবে সেটাই যেন (বেগানা পুরুষের সামনে) সৌন্দর্যময় ও দৃষ্টি-আকর্ষনীয় না হয়

২। যে লেবাস মহিলা পরিধান করবে সেটাই যেন (বেগানা পুরুষের সামনে) সৌন্দর্যময় ও দৃষ্টি-আকর্ষনীয় না হয়


যেহেতু মহান আল্লাহ বলেন, ‘‘সাধারণতঃ যা প্রকাশ হয়ে থাকে তা ছাড়া তারা যেন তাদের অন্যান্য সৌন্দর্য প্রকাশ না করে।’’[1]
প্রকাশ থাকে যে, যে বোরকা সৌন্দর্যখচিত, সে বোরকাকেও

শরীয়তে মহিলাদের লেবাসের শর্তাবলী নিম্নরূপঃ[1] - ১। লেবাস যেন দেহের সর্বাঙ্গকে ঢেকে রাখে।

শরীয়তে মহিলাদের লেবাসের শর্তাবলী নিম্নরূপঃ[1] - ১। লেবাস যেন দেহের সর্বাঙ্গকে ঢেকে রাখে।


দেহের কোন অঙ্গ বা সৌন্দর্য যেন কোন বেগানা (যার সাথে  কোনও সময়ে বিবাহ বৈধ এমন) পুরুষের সামনে প্রকাশ না পায়। কেন না মহানবী (সাঃ) বলেন, ‘‘মেয়ে মানুষের সবটাই লজ্জাস্থান (গোপনীয়)। আর সে যখন বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে পরিশোভিতা করে তোলে।’’[2] মহান আল্লাহ বলেন,

বেশভূষার আদব বিষয়ে কিছু কথা

বেশভূষার আদব বিষয়ে কিছু কথা


ইসলাম যেমন মুসলিমের আভ্যন্তরিক দিক পবিত্র করার তাকীদ দেয়, ঠিক তেমনিই তাকীদ দেয় তার বাহ্যিক দিকটাও পবিত্র ও সুন্দর করার।
এ কথা বলার অপেক্ষা রাখে না যে, ইসলাম মানুষের লজ্জাস্থান  ঢাকাকে ফরয ঘোষণা করেছে। সুতরাং কোন মুসলিম একাকী থাকলেও উলঙ্গ থাকতে পারে না। মহান আল্লাহ বলেন,

    يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ

‘‘হে মানব জাতি! তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে লেবাস দিয়েছি। পরন্তু ‘তাকওয়া’র লেবাসই সর্বোৎকৃষ্ট।[1] মু’মিন বান্দাগণের গুণ বর্ণনা করে তিনি আরো বলেন,

১৬। পেশাব-পায়খানার স্থান থেকে বের হয়ে নিম্নের দু‘আ পড়তে হয়।

১৬। পেশাব-পায়খানার স্থান থেকে বের হয়ে নিম্নের দু‘আ পড়তে হয়।


غُفْرَانَكَ    (গুফরা-নাক)।

অর্থাৎ, হে আল্লাহ আমি তোমার ক্ষমা চাই।[1] এ বিষয়ে দ্বিতীয় দু‘আ (الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي)  হাদীসটি যয়ীফ।[2]

১৫। পেশাব-পায়খানা করা কালে হাঁচি হলে অথবা আযান শুনলে পেশাব-পায়খানা করা কালে হাঁচি হলে অথবা আযান শুনলে মুখে আল্লাহর জিকির করা যাবে না। অবশ্য মনে মনে করতে পারা যায়।

১৫। পেশাব-পায়খানা করা কালে হাঁচি হলে অথবা আযান শুনলে


পেশাব-পায়খানা করা কালে হাঁচি হলে অথবা আযান শুনলে মুখে আল্লাহর জিকির করা যাবে না। অবশ্য মনে মনে করতে পারা যায়।

১৪। জুতা পরে, মাথা ঢেকে পায়খানা ঘরে প্রবেশ

১৪। জুতা পরে, মাথা ঢেকে পায়খানা ঘরে প্রবেশ


জুতা পরে, মাথা ঢেকে পায়খানা ঘরে প্রবেশ করার হাদীস সহীহ নয়।[1] অবশ্য নোংরা জায়গায় জুতা পরে যাওয়া তো প্রকৃতিগত ব্যাপার।
ফুটনোটঃ[1]. সিলসিলাহ যয়ীফাহ হা/৪১৯২

১৩। পেশাব-পায়খানারসময় বাম পায়ের উপর ভর

১৩। পেশাব-পায়খানারসময় বাম পায়ের উপর ভর


তদনুরূপ পেশাব-পায়খানার সময় বাম পায়ের উপর ভর না দিয়ে বসার হাদীস সহীহ নয়।[1]
ফুটনোটঃ[1]. ঐ ১/৮৬
 
 

১২। পেশাব-পায়খানা ঘরে প্রবেশ করার সয়ম বাম পা আগে বাড়ানো এবং সেখান হতে বের হওয়ার সময় ডান পা আগে বের করা বিধেয় হওয়ার কোন দলীল নেই

১২। পেশাব-পায়খানা ঘরে প্রবেশ করার সয়ম বাম পা আগে বাড়ানো এবং সেখান হতে বের হওয়ার সময় ডান পা আগে বের করা বিধেয় হওয়ার কোন দলীল নেই


অবশ্য কিয়াস ব্যবহার করে অনেকে এটিকে বিধেয় মনে করেন। যেহেতু ভালো জায়গা মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে বাড়াতে হয় এবং

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ