কোয়ান্টাম মেথডঃ আমাদেরকে কোন পথে ডাকছে? -২:
আগের পর্বটি এখানে পাবেন (কোয়ান্টাম মেথড : আমাদেরকে কোন পথে ডাকছে – ১) ৫. ইসলামের কিছু মৌলিক বিষয়ের পর্যালোচনা: ইসলামের দৃষ্টিতে কোয়ান্টাম মেথডের অবস্থান বিবেচনা করার আগে আমরা ইসলামের কিছু মূলনীতি বা পরিভাষা সম্পর্কে আলোচনা করে নেব – যে বিষয়গুলোর ব্যাপারে ধোঁয়াশাচ্ছন্ন ধারণা নিয়ে আমাদের বক্তব্য বোঝা কঠিন হয়ে যাবে।(আমাদের দেশের খুব কম মানুষেরই এই বিষয়গুলো নিয়ে স্বচ্ছ ধারণা আছে) ৫.১ .বিদ’আত: ৫.১.১. বিদ’আত কি? আল্লামা ইব্রাহীম ইবনু মুসা আশ-শাতিবী বলেন: ‘বিদআত বলতে বুঝায় দ্বীনের মধ্যে শরীয়াতের পদ্ধতির তূল্য কোন নব- আবিষ্কৃত উদ্ভাবিত তরীকা বা পদ্ধতি, মহান আল্লাহর অতিরিক্ত ইবাদাতের আশায় যে পদ্ধতির অনুসরণ করা হয়।’ [18] তাহলে আমরা বুঝলাম যে,

