যে ছেলেরা মেয়েদের দিকে তাকান? তাহলে পোষ্টটা পড়ুন আশা করি উপকার হবে ইনশাআল্লাহ।
যুবকঃ হুজুর আমি সুন্দরী মেয়ে
দেখলে শুধু চেয়ে থাকি
কিছুতেই চোখ ফেরাতে
পারি না।
কি করবো হুজুর?
হুজুরঃ তাহলে এক গ্লাস দুধ
ভরে
নিয়ে আস, এমন ভাবে আনবে
যাতে পড়ে পড়ে অবস্থা
কিন্তু পড়ে না যেন।
যুবকঃ আনছি হূজুর!
এক গ্লাস দুধ নিয়ে এক
কিলো: যাবে এবং ফিরে
আসবে তোমার সাথে লাঠি
সহ একটি লোক থাকবে, যদি
এক ফোটা দুধ পড়ে তাহলে
তোমাকে শাস্তি দেওয়া
হবে।
যুবকঃ ঠিক আছে, ছেলেটি শুধু
গ্লাসের দিকে তাকিয়ে
গেছে আবার ফিরে এসেছে,
কোন দিক তাকায় নাই, এক
ফোঁটা দুধও পড়ে নাই।
হুজুরঃ এই রাস্তায় কয়টি
মেয়ে দেখছ?
যুবকঃ একটি মেয়েও দেখি
নাই।
হুজুরঃ কেন দেখ নাই?
যুবকঃ কারণ এক ফোটা দুধ
পড়লে আমার শাস্তি হবে এই
ভয়ে।
হুজুরঃ ঠিক, আল্লাহ্'কে
এভাবে ভয় করতে হবে,
তাহলেই তুমি তোমার
চোখকে হেফাজত করতে
পারবে!
আল্লাহ তায়ালা আমাদের
সকলের চোখকে হেফাজতে
রাখার তাওফিক দান
করুন। ....আমিন
____সংগৃহিত।
No comments:
Post a Comment