যে সমস্ত জাল যঈফ হাদীস তাবললীগ জামা‘আতে বহুল প্রচারিত
সম্মানিত
পাঠক! এ প্রবেন্ধ আমরা ঐ সমস্ত জাল ও যঈফ হাদীস তুলে ধরছি যা তাবলীগ
জামা‘আতের মুরুবিব এবং তাদের মুবাল্লিগরা অহরহ বর্ণনা করে। আমার কথায়
বিশ্বাস না হলে তাবলীগী মারকায অথবা তাবলীগী ভাইদের বয়ান ও তাদের সাথে
অনন্ত তিন দিন সময় দিয়েছেন অথবা যারা এক চিল্লা তিন চিল্লা সময় জামা‘আতে
লাগিয়েছেন তারা যদি আল্লাহকে ভয় করেন তাহলে মনে হয় আমার কথা সত্য প্রামণিত
হবে এবং তা তারা অবশ্যই স্বীকার করবেন। এ সমস্ত হাদীস নামের মিথ্যা বর্ণনা
অনেকবার আমি আমার নিজ কানে তাবলীগে সময় দিয়ে শুনেছি। সম্মানিত পাঠক! আমি
নিজে তাবলীগ জামা‘আতের সাথে পাকিস্তানের রায়বন্ড থেকে (......সালের অর্থাৎ
এক সৎসর) জামা‘আতের সাথে সময় লাগাই ও নিজামউদ্দিনে এ অধম কিছু সময় অতিবাহিত
করে আমার বাস্তব অভিজ্ঞতার ফল আপনাদের সামনে তুলে ধরছি।